| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যৌথ বাহিনীর অভিযানে ৪৫৬ গাড়ি তল্লাশি, ২২ মোটরসাইকেল জব্দ

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৫ ইং | ১৫:৩৫:২৪:অপরাহ্ন  |  ১৮১৮০১২ বার পঠিত
যৌথ বাহিনীর অভিযানে ৪৫৬ গাড়ি তল্লাশি, ২২ মোটরসাইকেল জব্দ
ছবির ক্যাপশন: যৌথ বাহিনীর অভিযানে ৪৫৬ গাড়ি তল্লাশি, ২২ মোটরসাইকেল জব্দ

চাঁদপুর প্রতিনিধি: 

চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও শাহরাস্তিতে যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেক পোস্ট বাসিয়ে ৪৫৬ গাড়ি তল্লাশি, ট্রাফিক আইনে ৩৪ বাহন মালিককে ১লাখ ৮২ হাজার টাকা জরিমানা এবং ২২ মোটরসাইকেল জব্দ করে থানায় হস্তান্তর করা হয়।


সোমবার (২ জুন) সকাল ১০ থেকে বিকাল ৩টা পর্যন্ত সদরের বাবুরহাট, ফরিদগঞ্জের চরকুমিরা ও শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়।


রাতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।


তিনি বলেন, লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটর সাইকেল চালানোর বিরুদ্ধে সদর উপজেলার বাবুরহাট এলাকায় পুলিশের সাথে সমন্বয় পূর্বক ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২২৯টি যানবাহনে তল্লাশি করা হয়। ২২ মোটরসাইকেল আরোহীর কাছ থেকে জরিমানা আদায় করা হয় ১লাখ ১০হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় ১৫টি মোটর সাইকেল জব্দ করা হয়।


ফরিদগঞ্জে অভিযান পরিচালনা করা হয় চরকুমিরা এলাকায়। সেখানে তল্লাশি করা হয় ১০২টি যানবাহন। লাইসেন্স না থাকায় ৩টি মোটর সাইকেল আরোহির কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৩৩ হাজার টাকা। বাহনের লাইসেন্স না থাকায় ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।


শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে তল্লাশি করা হয় ১২৫টি যানবাহন। লাইসেন্স না থাকায় ৯টি মোটর সাইকেল আরোহির কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৩৯ হাজার টাকা। বাহনের লাইসেন্স না থাকায় ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।


জব্দকৃত ২২টি মোটরসাইকেল স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪