| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাকিবের ঝটিকা সফর, ‘প্রিন্স’ নিয়ে যে বার্তা দিলেন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৮:০৫:৪৯:অপরাহ্ন  |  ৮৬৪৫০৬ বার পঠিত
শাকিবের ঝটিকা সফর, ‘প্রিন্স’ নিয়ে যে বার্তা দিলেন

রিপোর্টার্স২৪ ডেস্ক: মাত্র ২৪ ঘণ্টার সফর, কিন্তু দেশের বিনোদন অঙ্গনে সড়ক কাঁপিয়ে দিয়ে গেলেন মেগাস্টার শাকিব খান। বৃহস্পতিবার শ্রীলঙ্কায় ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করে ফিরেই সরাসরি কক্সবাজারে ছুটে যান নায়ক।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে তিনি ভক্তদের জন্য প্রকাশ করলেন নতুন বার্তা।

শাকিব খান তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ছোট্ট সফর, বিশাল স্মৃতি! আবার কাজে ফেরা, সাথে আছে আমার #PRINCE। সংক্ষিপ্ত বিরতিতেও স্মৃতিময় মুহূর্ত নিয়ে তিনি ফিরে যাচ্ছেন তার ব্যস্ত কর্মজীবনে, যেখানে ‘প্রিন্স’ সিনেমার শুটিং এখন নতুন উদ্দীপনায় এগোচ্ছে।

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের জন্য শাকিব শ্রীলঙ্কায় ছিলেন কয়েক দিন। তবে বৃহস্পতিবার সকালে হঠাৎ ঢাকার বিমানবন্দরে তাকে দেখা যায়। সেখান থেকে ব্যক্তিগত হেলিকপ্টারে উড়ে যান কক্সবাজারে।

সামাজিক মাধ্যমে তাকে ফুল দিয়ে বরণ করার ভিডিও ভাইরাল হলে ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। হয়তো নতুন কোনো চমক আসছে। পরে জানা যায়,  এই আকস্মিক সফরটি ছিল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিশেষ ইভেন্টে অংশগ্রহণের জন্য।

ভক্তরা মনে করছেন, শাকিব খানের এই পোস্ট এবং বার্তা তার পেশাদারিত্বের সাক্ষ্য। ছোট্ট বিরতিতেও দর্শক ও অনুরাগীদের সঙ্গে সংযোগ রাখছেন তিনি, আর সিনেমার কাজে ফিরে গিয়ে নিশ্চিত করছেন‘প্রিন্স’ এর যাত্রা এখন সত্যিই শুরু।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪