নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরুদ্ধে “অবমাননাকর বক্তব্য” দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
সোমবার সকাল ১০টায় সুবর্ণচর উপজেলা মোড়ে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়।
বক্তারা অভিযোগ করেন, সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফ্যাসিষ্টের দোষর রাবেয়া আসফার সায়মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সুবর্ণচরের সাধারণ জনগণ সম্পর্কে অশালীন ও অবমাননাকর মন্তব্য করেছেন।
সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যা বাবুল বলেন, “একজন সরকারি কর্মকর্তা হয়ে রাজনৈতিক বিদ্বেষপূর্ণ বক্তব্য গ্রহণযোগ্য নয়। আমরা তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
তিনি আরো বলেন, আমাদের উপস্থিতিতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েও তিনি কটূক্তি করেন। ঘটনার জানাজানি হলে সাধারণ নাগরিক মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
মানববন্ধনে বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা অবিলম্বে ইউএনওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
.
রিপোর্টার্স২৪/এস