| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রসগোল্লা খেয়েও মোটা হন না জয়া আহসান: প্রসেনজিৎ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১১:০১:০৩:পূর্বাহ্ন  |  ৮৮০২৯৩ বার পঠিত
রসগোল্লা খেয়েও মোটা হন না জয়া আহসান: প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক: বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান রূপ, ফিটনেস আর ব্যক্তিত্ব নিয়ে যাকে ঘিরে দর্শকের আগ্রহের শেষ নেই। বয়স বাড়লেও তার ছিপছিপে গড়ন আর সতেজ উপস্থিতি দেখে অনেকেই বিস্মিত হন। ভক্তদের মনে প্রায়ই প্রশ্ন জাগে এই ফিটনেসের রহস্য কী? কঠোর ডায়েট, নিয়মিত ব্যায়াম, নাকি অন্য কিছু?

এবার সেই কৌতূহলের উত্তর দিলেন ওপার বাংলার মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া আহসানকে নিয়ে মজার ও বিস্ময়কর কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

প্রসেনজিৎ জানান, জয়া ভীষণ ভোজনরসিক এবং মিষ্টির প্রতি তার আলাদা দুর্বলতা রয়েছে। বিশেষ করে রসগোল্লা সময় পেলেই নাকি সেটাই তার পছন্দের খাবার। কিন্তু অবাক করার বিষয় হলো, এত মিষ্টি খেয়েও জয়ার শরীরে বিন্দুমাত্র মেদ জমে না।

প্রসেনজিতের ভাষায়, জয়ার একটা অদ্ভুত ব্যাপার আছে। জয়া কোনোদিনই মোটা হয় না। এত এত রসগোল্লা খায়! আমি একদিন ওকে জিজ্ঞেস করলাম ‘তুই এত রসগোল্লা খাস!’ ও যখনই সময় পায় খায়, কিন্তু ওর গায়ে একফোঁটা ফ্যাট ধরে না। বিশ্বাসই হয় না।

তিনি আরও বলেন, জয়া খেতে ভীষণ ভালোবাসে এবং সেটা সে নিজেও অকপটে স্বীকার করে। ও আমাকে বলে‘বুম্বাদা, আমি তো খাই।’ তখন আমি বলি‘তুই তো এক্সারসাইজও করিস না!’ ও হেসে বলে না, আমি খেতে ভালোবাসি, আমার কিছু হয় না।

এই মন্তব্যে যেন আরও একবার প্রমাণ হলো জয়া আহসানের ফিটনেস শুধু অনুশীলনের ফল নয়, বরং তার শরীরের স্বাভাবিক গঠনও এর পেছনে বড় ভূমিকা রাখে। প্রসেনজিতের এই খোলামেলা স্বীকারোক্তি ইতোমধ্যেই ভক্তদের মাঝে বাড়তি কৌতূহল আর হাসির খোরাক জুগিয়েছে।

বাংলা সিনেমার দুই প্রভাবশালী তারকার এই বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা আবারও আলোচনায় নিয়ে এসেছে জয়া আহসানের অনন্য স্টাইল ও ব্যক্তিত্বকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪