| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিনয় ঠিক থাকলেই জনপ্রিয়তার অন্য কোন ফাঁদ দরকার নেই: স্বস্তিকা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৬:৩৮:১২:অপরাহ্ন  |  ৮৬৪৪০২ বার পঠিত
অভিনয় ঠিক থাকলেই জনপ্রিয়তার অন্য কোন ফাঁদ দরকার নেই: স্বস্তিকা

বিনোদন ডেস্ক: ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি তার অভিনয় দক্ষতা ও স্পষ্টবাদিতার জন্য বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি নতুন একটি প্রজেক্ট নিয়ে তিনি ইন্ডাস্ট্রির অন্ধকার দিক এবং নিজের ক্যারিয়ারের কিছু আক্ষেপ নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন।

স্বস্তিকার মতে, যদি অভিনয় শতভাগ সঠিকভাবে করা যায়, তবে জনপ্রিয়তা বা অন্য কোনো সমীকরণের প্রয়োজন পড়ে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ক্যারিয়ারে দীর্ঘ সময় ধরে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছি। কিন্তু এই প্রজেক্টে আমি যে চরিত্রে অভিনয় করছি, তা আমার জন্য বিশেষ।

তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্যি, এত বছর অভিনয় করলেও এই ধরনের চরিত্রের জন্য কেউ আমাকে ভাবেননি। আমার যা বলার থাকে না, তা হয়তো এতদিনে সবাই বুঝে গেছেন।

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সংখ্যা দেখে অনেক ক্ষেত্রে কাস্টিং করা হয়। এ প্রবণতাকে স্বস্তিকা ঘোর বিরোধী। তিনি জানিয়েছেন, নতুন কাজটির আগে পরিচালক অভিরূপকে একটি শর্ত দিয়েছিলেন।

স্বস্তিকা বলেন, আমি বলেছিলাম, যদি বাকি চরিত্রগুলো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের ভিত্তিতে নির্বাচন করা হয়, তবে আমি এই কাজটি করব না।

অভিনয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে দেওয়া স্বস্তিকার দর্শন স্পষ্ট অভিনয় ঠিকঠাক হলে অন্য কিছুর প্রয়োজন পড়ে না। আমার ধারণা, ওরা সেটা বুঝতে পেরেছে। আমার থেকে যদি তারা মাটিতে পা দিয়ে চলা শিখতে পারে, সেটাই বড় পাওয়া।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪