| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিছুই পাল্টায়নি, এখনও মহিলাদের হেনস্তা করা হচ্ছে: শুভশ্রী

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৬:৫৩:৪০:অপরাহ্ন  |  ৮৫৩৭২৯ বার পঠিত
কিছুই পাল্টায়নি, এখনও মহিলাদের হেনস্তা করা হচ্ছে: শুভশ্রী

বিনোদন ডেস্ক: সময় এগিয়েছে, ক্যালেন্ডার বদলেছে, কিন্তু নারীর প্রতি হেনস্তার চিত্র বদলায়নি। এমনই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়। সম্প্রতি হরিয়ানার কর্নলে একটি স্টেজ শোতে অংশ নিতে গিয়ে প্রকাশ্যেই শারীরিক হেনস্তার শিকার হন তিনি। ঘটনাটি নিয়ে এবার সরব হয়েছেন টলিউডের সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

কর্নলের ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌনী রায়। মঞ্চে ওঠার সময় ছবি তোলার অজুহাতে একদল ব্যক্তি তাকে ঘিরে ধরে। মৌনীর অভিযোগ, ভিড়ের মধ্যে দাদুর বয়সী দুই ব্যক্তি এবং তাদের পরিবারের কয়েকজন পুরুষ সদস্য অশালীনভাবে তার কোমরে হাত দেন। আকস্মিক এই ঘটনায় তিনি চরম অস্বস্তি ও অপমানের শিকার হন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেন মৌনী। তিনি লেখেন, আমি ভীষণ হতাশ। মঞ্চের দিকে যাওয়ার সময় কয়েকজন কাকু ও তাদের পরিবারের পুরুষরা আমার কোমরে হাত রেখে ছবি তুলছিলেন। আমি তাদের হাত সরাতে বললে বিষয়টিকে তারা মোটেও স্বাভাবিকভাবে নেননি।

মৌনীর এই প্রতিবাদকে সাহসিকতার সঙ্গে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে শুভশ্রী লেখেন, আমরা কিছুদিন আগেই নতুন বছর উদযাপন করেছি। ২০২৬ সালে বাস করছি। অথচ কিছুই বদলায়নি। এখনও নারীদের হেনস্তা করা হচ্ছে, এখনও তাদের ভোগের বস্তু হিসেবে দেখা হয়।

তিনি আরও লেখেন, মৌনীর সঙ্গে যা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মৌনী, তুমি অত্যন্ত শক্তিশালী। তুমি একজন নারী হিসেবে নয়, সকল নারীর প্রতিনিধি হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছো। তোমাকে ধন্যবাদ, অনেক ভালোবাসা।

এই ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে নারীর নিরাপত্তা, সম্মান ও ব্যক্তিগত পরিসরের বিষয়টি সমাজ কতটা গুরুত্ব দিয়ে ভাবছে। মৌনী রায়ের অভিজ্ঞতা এবং শুভশ্রীর প্রতিবাদ সামাজিক সচেতনতার আলোচনায় নতুন করে নাড়া দিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪