রিপোর্টার্স২৪ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা আবারও প্রমাণ করলেন, সৌন্দর্য মানে শুধু সাজ নয়। এর সঙ্গে দরকার অনুভূতি, পরিবেশ আর একটুকরো গল্প। অভিনয় দক্ষতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি বরাবরই নজর কাড়ে ভক্তদের। এবার পুকুরপাড়ের নীরবতায়, হলুদ শাড়িতে নিজেকে মেলে ধরলেন তিনি এক ভিন্ন আবহে।
সবুজ ঘাসে বসে থাকা ভাবনাকে দেখে মনে হয়, যেন রোদেরই এক টুকরো নেমে এসেছে প্রকৃতির কোলে। গ্রামবাংলার চিরচেনা পরিবেশের সঙ্গে তার সহজ-স্বাভাবিক উপস্থিতি তৈরি করেছে এক মায়াবী দৃশ্য। যেখানে আধুনিক মননশীলতা আর বাংলার ঐতিহ্যবাহী রূপ মিলেমিশে এক অনন্য সৌন্দর্যের প্রকাশ ঘটিয়েছে।
ছবিগুলো শেয়ার করে ভাবনা ক্যাপশনে লিখেছেন, তুমি মোর পাও নাই পরিচয়। তুমি যারে জান সে যে কেহ নয়, কেহ নয়। এই কবিতার পংক্তির সঙ্গে ছবির আবহ যেন এক অদৃশ্য সংলাপ তৈরি করেছে, যা ভক্তদের মন ছুঁয়ে গেছে।
শেয়ার করা ছবিগুলোতে অভিনেত্রীর পরনে ছিল উজ্জ্বল হলুদ রঙের শাড়ি। শাড়ির সাদা মোটিফ ও সবুজ পাড়ের নকশা পুরো লুকটিকে এনে দিয়েছে সতেজতা। এর সঙ্গে সাদা ব্লাউজের সংযোজন ভাবনার সাজে এনেছে এক ধরনের শান্ত বৈপরীত্য, যা তাকে আরও আলাদা করে তুলে ধরেছে।
চুলে বিনুনি, কপালে ছোট টিপ আর কানে হালকা গয়নার ব্যবহার সব মিলিয়ে ভাবনা হয়ে উঠেছেন এক সহজ, সাবলীল অথচ গভীরভাবে আকর্ষণীয় নারীর প্রতিচ্ছবি। বাহুল্য নয়, বরং পরিমিত সাজেই যে সৌন্দর্য সবচেয়ে বেশি ধরা দেয়, সেটাই যেন আবার মনে করিয়ে দিলেন তিনি।
পুকুরপাড়ে বসে থাকা এই ছবিগুলো প্রকাশের পরই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন ভাবনা। অনেকেই মন্তব্য করছেন, প্রকৃতি আর রঙের এই মেলবন্ধন অভিনেত্রীর উপস্থিতিকে করেছে আরও মোহনীয়। অভিনয়ের পাশাপাশি নিজের স্বতন্ত্র স্টাইল স্টেটমেন্ট দিয়ে বারবার দর্শকদের মন জয় করে নেওয়ার ক্ষমতা যে ভাবনার আছে, তা আরেকবার স্পষ্ট হলো।
রিপোর্টার্স২৪/ঝুম