| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্মীয় অনুভূতিতে আঘাত, রণবীরের বিরুদ্ধে মামলা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৯, ২০২৬ ইং | ১৬:০৭:৩৫:অপরাহ্ন  |  ৮৩৯৮৮৭ বার পঠিত
ধর্মীয় অনুভূতিতে আঘাত, রণবীরের বিরুদ্ধে মামলা

রিপোর্টার্স২৪ ডেস্ক: কর্নাটকের উপকূলবর্তী অঞ্চলের চৌভুন্ডি দৈব সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ উঠেছে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় রণবীর সিংয়ের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন আইনজীবী প্রশান্ত মেঠাল।

জানা গেছে, কয়েক মাস আগে গোয়ার একটি অনুষ্ঠানে মঞ্চে উঠে ঋষভ শেঠির জনপ্রিয় সিনেমা ‘কান্তারা’এর প্রশংসা করতে গিয়ে রণবীর সিং সিনেমায় দেখানো চামুণ্ডা দেবীর চরিত্রের অভিনয় করে দেখান। এ সময় তিনি চামুণ্ডা দেবীকে ‘মহিলা ভূত’ বলেও সম্বোধন করেন। এই মন্তব্য ও আচরণ থেকেই বিতর্কের সূত্রপাত হয়।

পুলিশ সূত্র জানায়, ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় রণবীর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, হিন্দু দেবদেবীদের সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করেছেন রণবীর সিং এবং চামুণ্ডা দেবীর অনুকরণ করতে গিয়ে কর্নাটকের এই ঐতিহ্যবাহী দেবীকে অপমান করেছেন।

এ প্রসঙ্গে ‘কান্তারা’ সিনেমার পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠি এক সাক্ষাৎকারে জানান, তিনি দর্শকাসন থেকে বারবার রণবীর সিংকে চামুণ্ডা দেবীর নকল না করার অনুরোধ করেছিলেন। কিন্তু অভিনেতা সেই অনুরোধ উপেক্ষা করেন।

ঋষভ শেঠি বলেন, আমি খুব অস্বস্তিতে পড়েছিলাম। হতে পারে এটি সিনেমা বা অভিনয়, কিন্তু যে দৈব্যকে দেখানো হয়েছে, তা অত্যন্ত পবিত্র ও সংবেদনশীল। এই দেবদেবী আমাদের সংস্কৃতি ও বিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তাই আমি সব জায়গায় এ ধরনের নকল করতে নিষেধ করি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রণবীর সিং। পরে তিনি ক্ষমাও চান। তবে ক্ষমা চাওয়ার পরও বিষয়টির নিষ্পত্তি হয়নি এবং শেষ পর্যন্ত তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি বলিউড অভিনেতা রণবীর সিং।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪