| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হালকা নীল ম্যাক্সি ড্রেসে উষ্ণতা ছড়ালেন সুনেরাহ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৬:২৮:০৭:অপরাহ্ন  |  ৮৫৫০০০ বার পঠিত
হালকা নীল ম্যাক্সি ড্রেসে উষ্ণতা ছড়ালেন সুনেরাহ

রিপোর্টার্স২৪ ডেস্ক: বর্তমান সময়ের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দা, ছোট পর্দা কিংবা ওটিটি সব মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে চলেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সেন্স ও গ্ল্যামারও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। এবার শীতের শেষ প্রান্তে নতুন কিছু ছবি শেয়ার করে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন সুনেরাহ। ছবিতে তাকে দেখা গেছে স্লিভলেস ও ব্যাকলেস হালকা নীল রঙের ম্যাক্সি ড্রেসে। এলোমেলো চুল, রোদেলা দুপুর আর স্বাভাবিক ভঙ্গিতে ধরা দেওয়া এই লুক মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের। ছবির ক্যাপশনে সুনেরাহ লিখেছেন, মিষ্টি শীতকে এক টুকরো বিদায় যা তার নতুন লুকের সঙ্গে বেশ মানানসই।

ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন সুনেরাহ। কেউ তার বোল্ড ও আত্মবিশ্বাসী উপস্থিতির প্রশংসা করছেন, আবার কেউ মুগ্ধ হচ্ছেন তার ফ্যাশন সচেতনতায়। খোলামেলা লুক হলেও ছবিগুলোর নান্দনিকতা ও স্টাইল দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, এই লুক যেন শীতের বিদায়ের সঙ্গে সঙ্গে নতুন উষ্ণতার বার্তা দিচ্ছে।

এর আগেও বিভিন্ন সময়ে সাহসী ও আধুনিক ফ্যাশনে ধরা দিয়ে আলোচনায় এসেছেন সুনেরাহ। অভিনয়ের পাশাপাশি নিজস্ব স্টাইল স্টেটমেন্টের কারণে তিনি আলাদা করে নজর কাড়ছেন দর্শকদের।

ছোট পর্দা থেকে শুরু করে সিনেমা ও ওটিটি সবখানেই সমানতালে কাজ করে যাচ্ছেন সুনেরাহ বিনতে কামাল। সময়ের সঙ্গে তার অভিনয়ে যেমন যুক্ত হচ্ছে নতুন মাত্রা, তেমনি ফ্যাশন ও উপস্থাপনায়ও নিজেকে ভিন্নভাবে তুলে ধরছেন তিনি, যা তাকে সমসাময়িক অভিনেত্রীদের ভিড়ে আলাদা পরিচিতি দিচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪