| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনুশোচনায় ভুগছেন কঙ্গনা!

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ২২:২২:১৬:অপরাহ্ন  |  ৮৩২৩০৯ বার পঠিত
অনুশোচনায় ভুগছেন কঙ্গনা!

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বর্তমানে ক্যারিয়ারের সাফল্যের চূড়ায় থাকলেও শুরুটা এতো বর্ণিল ছিল না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। অভিনয় জীবনে কেউই নির্ভুল নন। ছোট-বড় ভুল সবারই হয়। অভিজ্ঞতা কিংবা দূরদর্শিতার অভাবে অনেকে ভুল গল্প পছন্দ করে মুশকিলে পড়েছেন। এমন ভুল করেছেন কঙ্গনাও।

‘লাইফ ইন এ মেট্রো’, ‘গ্যাংস্টার’, ‘ফ্যাশন’ সিনেমায় আইকনিক চরিত্রে অভিনয় করে হইচই ফেলে দেন কঙ্গনা। সিনেমা সংশ্লিষ্টদের কাছে ‘রুচিশীল ও মানসম্পন্ন’ অভিনেত্রী হিসেবে পরিচিতি পান তিনি। কিন্তু ‘ডাবল ধামাল’ এবং ‘রাস্কেল’ এর মত চলচ্চিত্রে অভিনয় করে এখনও পস্তাচ্ছেন তিনি। নিয়মিত প্রশ্নের সম্মুখীন হতে হয় এই অভিনেত্রীকে। এবার সেই প্রসঙ্গ নিয়ে কথা বললেন তিনি। ফাঁস করলেন এর নেপথ্যের কারণ!

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা রানাওয়াত বলেন, ‘জীবনে কখনও কখনও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে মানুষজন। আমিও করেছিলাম এই ভুল। এখনো তা নিয়ে অনুশোচনায় ভুগি। কেউ কেউ বলে যে এটি সম্পূর্ন ভুল সিদ্ধান্ত ছিল। অনেকেই বলেন, এসব সিনেমা কেন করেছ? এর থেকে অনেক ভাল সুযোগ পেতে। কিন্তু আমার কাছে আর কোনও সুযোগ ছিল না। এমনকি অপশনও ছিল না। আমার কাছে কোনও কাজ ছোট না। আমি যা টাকা পেয়েছিলাম, সেটা কাজে লাগিয়েছিলাম। আমার আর সত্যিই কিছু করার ছিল না।’

কঙ্গনাকে সামনে ‘ইমারজেন্সি’ চলচ্চিত্রে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে। জানা গেছে, সিনেমাটির জন্য নিজের সম্পত্তি বন্দক রেখেছেন অভিনেত্রী। এখন চূড়ান্ত ব্যস্ততা কঙ্গনার। সামনেই শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪