| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানে করে ঢাকা এলেন সৈয়দপুরের কসাই

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৫ ইং | ১৪:১০:০১:অপরাহ্ন  |  ১৭০৬৯৮৬ বার পঠিত
বিমানে করে ঢাকা এলেন সৈয়দপুরের কসাই
ছবির ক্যাপশন: বিমানে করে ঢাকা এলেন সৈয়দপুরের কসাই

সৈয়দপুর প্রতিনিধি:

আর তিন দিন পরেই অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। পশু জবাইয়ের মাধ্যমে এই ঈদ উদযাপন করেন মুসলমানরা। এই কোরবানিকে কেন্দ্র করে সৈয়দপুরের গোলহাট ও আশপাশের এলাকার শতাধিক কসাই রাজধানী ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন।


মূলত ঈদের কয়েক দিন আগেই তারা ট্রেন, বাস ও এমনকি বিমানে করে ঢাকায় রওনা দেন। ইতোমধ্যেই অর্ধশতাধিক কসাই ঢাকায়েএসেছেন বলে জানা গেছে।


সৈয়দপুরের কসাই লাল মিয়া। তিনি জানান, ঈদের এক মাস আগেই ঢাকার অনেকেই কোরবানির পশু কাটার জন্য তাদের অগ্রিম বুকিং দিয়ে থাকেন। সে অনুযায়ী ঈদের দুই থেকে তিন দিন আগেই ঢাকায় পৌঁছাতে হয় তাদের। বাসে দীর্ঘ পথ যাতায়াতে কষ্ট হয়, তাই এবার তিনি বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে করে ঢাকায় এসেছেন। কোরবানির পশু কাটার জন্য তার চুক্তি হয়েছে প্রতি হাজারে ২০০ টাকা। অর্থাৎ পশুর দাম যদি হয় এক লাখ টাকা, এর জন্য কসাইকে দিতে হবে ২০ হাজার টাকা।


তিনি আরও জানান, কোরবানির তিন দিনে সৈয়দপুরের এসব কসাই গড়ে ২০ থেকে ৩০ লাখ টাকারও বেশি আয় করতে পারেন। এ আয় শুধু তাদের নিজস্ব দক্ষতা ও সুনামের কারণেই সম্ভব হচ্ছে বলেও জানান তিনি।


ঢাকায় কোরবানির সময় স্থানীয় কসাইয়ের সংকট থাকায় সৈয়দপুরের অভিজ্ঞ কসাইদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে।


সৈয়দপুরের স্থানীয় ব্যক্তিরা বলছেন, ঈদের সময় ঢাকায় গিয়ে কাজ করার মাধ্যমে এই কসাইরা শুধু নিজেদের রোজগারই বাড়ান না, বরং শহরের পরিচিতি ও সুনামও ছড়িয়ে দেন দেশজুড়ে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪