| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে যুবকের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৬ ইং | ১৭:০৫:০০:অপরাহ্ন  |  ১৫২৮ বার পঠিত
ফরিদপুরে যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার একটি সড়ক থেকে কুপিয়ে হত্যা করা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার যদুনন্দী মৌজার একটি সড়কে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন বলে জানিয়েছেন নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার আল ফাহাদ।

নিহত পান্নু ফকির ওরফে জামু রহমান ফকির (৩৮) উপজেলার কুমারকান্দা গ্রামের বাসিন্দা।

পুলিশের ধারণা, বুধবার রাতে সালথা বাজার এলাকা থেকে বাড়ি ফেরার পথে তিনি হত্যাকাণ্ডের শিকার হন।

স্থানীয়রা বলছেন, জমিজমা-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে এখনই নিশ্চিত কিছু বলতে রাজি হয়নি পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার আল ফাহাদ বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।”

তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের আরও বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪