| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, আবারো মা হচ্ছেন বুবলী!

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ২১:৪৯:৩৯:অপরাহ্ন  |  ৫৫৬৮৫৮ বার পঠিত
পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, আবারো মা হচ্ছেন বুবলী!

এন্টারটেইনম্যান্ট ডেস্ক: ঢাকাই সিনেমা পাড়ায় আবারো আলোচনায়- মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী! আর সেই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটাই প্রশ্ন- তাহলে কি আবারও বাবা হচ্ছেন শাকিব খান? এই প্রশ্নের উত্তর জানতে ভক্তদের কৌতূহলের শেষ নেই। 

শোনা যাচ্ছে, বুবলী এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা! শাকিব খানের পরামর্শেই নাকি সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী, একাধিক সূত্রের খবর এমন। 

গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটান বুবলী। তখন তাদের সম্পর্ক নিয়ে নতুন করে কথা ওঠে। অনেকেই বলতে শুরু করেন শাকিব-বুবলী ফের এক হতে যাচ্ছেন।

বুবলী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, এ কারণেই নাকি ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং করতে চাইছেন না বুবলী। প্রথম দফায় আদর আজাদের বিপরীতে চারদিন শুটিংয়ে অংশও নিয়েছিলেন। দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য শিডিউল দিচ্ছিলেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, এখন বুবলী শুটিং করছেন না ঝুঁকির কারণে। তবে আগামীকাল রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে হাজির হবেন বুবলী। একটি আউটলেট-এর ওপেনিং সেরেমনি হবে বুবলীর হাত ধরে। সেখানেই বুবলী জানাতে পারেন মা হতে যাওয়ার বিষয়টি।

এদিকে আরেকটি সূত্র বলছে, বুবলী সন্তান জন্ম দিতে এ মাসেই উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে। শাকিব-বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীরেরও জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রে।

উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে পুত্রসন্তানের জন্ম দেন বুবলী। এ খবর ফেসবুকে ছবি শেয়ার করে বুবলী নিজেই সামনে আনেন। তবে তার আগে নানা নাটকীতায় অংশ নেন তিনি। শেষ পর্যন্ত মা হওয়ার গুঞ্জনই সত্যি হয়েছিল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪