| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৫ ইং | ১৭:৩২:৪২:অপরাহ্ন  |  ১৭০৬১৯৯ বার পঠিত
শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ছবির ক্যাপশন: শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

‌রি‌পোর্টর্স২৪ ‌‌ডেস্ক

শেরপুর পৌর এলাকার মোবারকপুরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন ও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহতরা হলেন- চরশেরপুর ইউনিয়নের যোগনীমুরা নামাপাড়া গ্রামের বাসিন্দা ইলিয়াস মেম্বারের ছেলে ইমরান (২০), একই গ্রামের বেলাল হোসেন ব্যাপারীর ছেলে আলআমিন (২২) এবং তৃতীয় লিঙ্গের ডিজে (২৭)। এ ঘটনায় আরও দুইজন গুরতর আহত অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন 

বুধবার রাত ৯টার দিকে পৌর এলাকার মোবারকপুর মহিষের বন নামক স্থানে শেরপুরগামী একটি যাত্রীবাহী অটোরিকশা ভারসাম্য হারিয়ে শ্রীবরদীগামী মালবোঝাই একটি ট্রাকের সামনে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আ. কাদের বলেন, আমরা ঘটনাস্থলে এসে একজন পুরুষ ও একজন তৃতীয় লিঙ্গের লাশ উদ্ধার করেছি। বাকি তিনজনকে স্থানীয় জনতা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। 

এ বিষয়ে শেরপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাদিম আনজুম সিয়াম জানান, চিকিৎসাধীন অবস্থায় ইমরান নামে এক যুবক মারা যান এবং ঘটনাস্থলে আরও দুজন মারা যান বলে আমরা জেনেছি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪