| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তওবা করলেন নওবা, আর ফিরবেন না শোবিজে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ২২:১৮:৪৭:অপরাহ্ন  |  ৫৫৩২৬৯ বার পঠিত
তওবা করলেন নওবা, আর ফিরবেন না শোবিজে

স্টাফ রিপোর্টার: অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন নওবা তাহিয়া। চারবছর শোবিজ অঙ্গনে মাঝেমধ্যে দেখা গেলেও ঘোষণা অনুযায়ী আর অভিনয়ে ফিরবেন না তিনি। কারণ হিসেবে এই উঠতি অভিনেত্রী জানিয়েছেন, দ্বীনের মধ্যে স্বস্তি খুঁজে পেয়ে শোবিজ ছাড়ছেন নওবা। বলতে গেলে ‘তওবা’ করেই দ্বীনমুখী হচ্ছেন নওবা।

তিনি জানিয়েছেন, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। এতদিন পড়াশোনার ফাঁকে অভিনয় করেছেন। সামনে অভিনয় ছেড়ে শুধু পড়াশোনায় মন দিতে চান তিনি।

তার কথায়, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষার পর থেকেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিলাম। একসঙ্গে পড়াশোনা ও অভিনয় করাটা কঠিন। পড়াশোনা বাদ দিয়ে অভিনয় করব, সেই সাহস হয়নি।’

এর আগে ফেসবুকে এক পোস্টে নওবা লিখেছিলেন, ‘শোবিজে সুন্দর চারটি বছর কাটানোর পর থামার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য সবার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।’  

এরপর লিখেছিলেন, ‘এই মুহূর্তে আমি আমার দ্বীন, নিজের ভেতরের শান্তি, শেখা আর আপন মানুষের সান্নিধ্যে স্বস্তি খুঁজে পেয়েছি। শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দিতে থাকায় জীবনের এই অধ্যায়টি আমার জন্য একেবারেই সঠিক বলে মনে হচ্ছে।’

নওবার কথায়, ‘এখন থেকে আমার আর কোনো নতুন কাজ আসবে না—নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। আগে করা কিছু কাজ হয়তো সামনে প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না।’

সবশেষে এ অভিনেত্রী লিখেছিলেন, ‘হৃদয়ের গভীর থেকে আমাকে এত দিন যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন—তার জন্য আমি কৃতজ্ঞ।’

ছোটবেলায় বাচ্চাদের অনুষ্ঠান উপস্থাপনা করতেন নওবা। বড়বেলার শুরুটাও উপস্থাপনা দিয়ে। পরে নাটক ও ওটিটিতে নাম লেখান। পান পরিচিতিও। তার কাজের মধ্যে ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’ ‘কন্ট্রোল প্লাস জেড’, ওয়েবফিল্ম ‘পুনর্মিলন’ উল্লেখযোগ্য।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪