| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেন এমন বললেন বুবলী ?

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৫:৩৬:৪১:অপরাহ্ন  |  ৫৪৩৭৫১ বার পঠিত
কেন এমন  বললেন বুবলী ?
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ঢালিউডে নতুন করে গুঞ্জন উঠেছে, ফের মা হতে যাচ্ছেন অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি একটি অনুষ্ঠানে তার উপস্থিতি এবং শারীরিক পরিবর্তন এই জল্পনাকে তীব্র করেছে। তবে এ বিষয়ে এখনও স্পষ্ট মন্তব্য করেননি বুবলী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে বুবলী হাজির হন। সাদা ফ্লোর-টাচ গাউন পরিহিত তার একটি ভিডিও ভাইরাল হয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে। ভিডিওতে তার শারীরিক ভঙ্গি এবং হাঁটাচলার ধরন দেখে অনেকে ধারণা করছেন, তিনি মা হতে যাচ্ছেন।

প্রশ্নের মুখে বুবলী কৌশলীভাবে জবাব দেন, আপনাদেরকে আমি কখনই দোষ দেব না। সবকিছুর একটা সময়, স্থান ও পরিপ্রেক্ষিত থাকে। যেদিন প্রোগ্রাম হবে, আমি সবকিছু প্রকাশ করব। তিনি আরও বলেন, আজকে আমরা একটি গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি, তাই আপাতত ন্যাচারাল থাকাই ভালো।

একই সময়ে খবর এসেছে, বুবলী খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন। গুঞ্জন রয়েছে, শাকিব খানের পরামর্শে তিনি মার্কিন মুলুকে সন্তান জন্ম দেবেন, এবং সেই সময় শাকিব খানও পাশে থাকতে পারেন।

বুবলী ও শাকিব খানের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন জল্পনা থাকলেও নতুন গুঞ্জন ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। গত বছর নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে সন্তান শেহজাদ খান বীরসহ তাদের দেখা যাওয়ার পর থেকেই পুনরায় বাবা-মা হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা তীব্র হয়েছে।

এ বিষয়ে বুবলী জানান, সময় এলে সবকিছু আমি স্পষ্টভাবে বলব।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪