| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মীসভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৫ ইং | ০৩:৪৯:০৩:পূর্বাহ্ন  |  ১৭০২৯৩১ বার পঠিত
ফরিদপুরের বোয়ালমারীতে  বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মীসভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মীসভা অনুষ্ঠিত

সনত চক্রবর্তী, ফরিদপুর:

ফরিদপুরের  বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী  মৎস্যজীবী দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৪ জুন) বিকালে চিতার বাজার প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো: এনামুল কবির।

কর্মীসভায়  দাদপুর ইউনিয়নের মৎস্যজীবী দলের আহবায়ক মো. ইয়াকুব মোল্লার সভাপতিত্বে 

প্রধান বক্তা হিসেবে  উপস্থিত ছিলেন,  বোয়ালমারী উপজেলার মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ কুমার বিশ্বাস, উপজেলা মৎস্যজীবী দলের   সাধারণ সম্পাদক বিল্লাল খান,চিতার বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক মো. শাকিল মোল্লা,উপজেলা মৎস্যজীবী দলের সহ-সাধারণ সম্পাদক মো: সৈয়দ দেলোয়ার, মো. সায়েম ঠাকুর সভাপতি বোয়ালমারী মৎস্যজীবী দল,ময়না ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ইমাম মোল্লাসহ বিএনপি সহ সংগঠনের নেতা কর্মীরা। 

বোয়ালমারী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি 

এবং অনুষ্ঠানে প্রধান বক্তা বিশ্বজিৎ কুমার বিশ্বাস বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান এর  নির্দেশনায়  সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলে কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজদের জায়গা হবে না। এবং হিন্দুদের উদ্দেশ্য করে বলেন আপনারা সবাই বিএনপিতে যোগ দেন  এবং বিএনপিকে ভোট দিন  তাহলে সবার নিরাপদে থাকবেন।

তিনি আরও বলেন,   প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে মৎস্যজীবী দলের কর্মী সভা করে কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী হিসেবে গড়ে তুলা হবে। আগামী জাতীয় নির্বাচনে আমার নেতা তারেক রহমান  যাকে ফরিদপুর ১ থেকে  দলীয় মনোনয়ন দিবেন   তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. পরিতোষ বিশ্বাস সদস্য সচিব দাদপুর ইউনিয়ন মৎস্য জীবী দল।

অনুষ্ঠান শেষে আহবায়ক কমিটিকে পরিচয় করে দেয় উপজেলা  মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪