| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, অথচ আমরাই জানি না: সারিকা

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৫ ইং | ১১:৩৭:৪০:পূর্বাহ্ন  |  ১৫৭২৬৪৪ বার পঠিত
আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, অথচ আমরাই জানি না: সারিকা
ছবির ক্যাপশন: অভিনয়শিল্পী ও উপস্থাপিকা সারিকা সাবরিন

স্টাফ রিপোর্টার:

বেশ কয়েক দিন ধরেই খবর রটেছে, একজন ব্যবসায়ীর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন অভিনয়শিল্পী ও উপস্থাপিকা সারিকা সাবরিন। এমনটাও শোনা যাচ্ছে, এই সম্পর্কের কারণে নাকি সারিকার বর্তমান স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটতে চলছে। এই নিয়ে রোববার বিকেলে গণমাধ্যমে কথা বলেন সারিকা। তিনি বললেন, ‘আমার জীবনে এ রকম কোনো ঘটনা ঘটেছে, অথচ আমিই জানি না।’


গত শুক্রবার স্বামী–সন্তান নিয়ে ঘুরতে বের হয়েছিলেন এই অভিনেত্রী। এমন সময় তিনি প্রথম বিয়েবহির্ভূত সম্পর্ক ও বিচ্ছেদের ঘটনা সম্পর্কে জানতে পারেন। সারিকা জানান, এই ঘটনাগুলো পুরোপুরি কাল্পনিক, ভিত্তিহীন। এটার কোনো সত্যতা নেই। কে বা কারা ঘটনাগুলো ছড়াচ্ছে, সেটাও তিনি জানেন না।


সারিকা বলেন, ‘আমার কথা পরিষ্কার, আমি স্বামীর সঙ্গে আছি। বেশ ভালো আছি। এমন খবর শোনার পর অবাক হয়েছি। আমার স্বামীও এসব খবর দেখেছে এবং বলেছে অবান্তর কিছুতে কান না দিতে। যে বা যারা আমার নামে এমন কথা ছড়াচ্ছে, তারা একবারের জন্যও আমার সঙ্গে কথা বলেনি। কার কাছ থেকে এমন খবর সামনে এল,  বুঝতে পারছি না। যেখানে আমরা ভালো আছি, সেখানে বিচ্ছেদের প্রসঙ্গ কেন আসবে। স্বামী সন্তানকে নিয়ে ঘুরতে বের হয়ে শুনি আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, কেমনটা লাগে।’


সারিকা বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরকীয়ার খবর পুরোপুরি অবান্তর। পুরোটাই মিথ্যা। এসবের ভিত্তি নেই। এটা খুবই দুঃখজনক, আমি আবার বলছি, আমরা ভালো আছি, সুন্দরভাবে জীবন কাটাচ্ছি জেনেও যারা এ রকম করছে, তারাই ভালো জানে, কেন এমনটা করছে।’


২০২২ সালের ফেব্রুয়ারিতে দুই পরিবারের সম্মতিতে আহমেদ রাহীর সঙ্গে সারিকার বিয়ে হয়। সবশেষে সারিকা বলেন, ‘এই সময়টায় কখনোই আমরা আলাদা থাকিনি। অনেক দম্পতির মতো আমাদের মধ্যেও স্বাভাবিক খুনসুটি বা ঝগড়া হয়েছে, কিন্তু তা কখনোই সম্পর্কের ভাঙনের পর্যায়ে যায়নি। আর সেই সব সামান্য বিষয় আমরা বহু আগেই পেছনে ফেলে এসেছি।’


উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিম খানের সঙ্গে বিয়ে হয় সারিকার। সেই সংসারে একটি কন্যাসন্তান থাকলেও ২০১৬ সালে বিচ্ছেদ ঘটে তাঁদের।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪