| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ

কচুয়ায় হাসপাতাল হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৬ ইং | ২৩:২৯:০৭:অপরাহ্ন  |  ৩৮২ বার পঠিত
কচুয়ায় হাসপাতাল হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া বাজারের ইসলামীয়া হাসপাতালে হামলা, মারধর, ভাঙচুর, নগদ টাকা লুট ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা নালিশি মামলায় চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন—কচুয়া থানার করইশ গ্রামের তরিকুল ইসলাম, শফিকুল ইসলাম, শরীফুল ইসলাম ও গাজী গোলাম মোস্তফা।

মামলার অভিযোগে বলা হয়, কচুয়া বাজারের ইসলামীয়া হাসপাতালের তৃতীয় তলার অফিস কক্ষে অবস্থান করছিলেন বাদী ওমর ফারুক মজুমদার। এ সময় পূর্বপরিকল্পিতভাবে আসামিরা দলবদ্ধ হয়ে সেখানে প্রবেশ করেন। পরে তাকে হাসপাতাল থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে অশালীন আচরণ, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে কয়েকজন আসামি লোহার রড ও কাঠের লাঠি দিয়ে বাদীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং ডান বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আসামিরা হাসপাতালের ক্যাশবাক্স ভেঙে ১৫ লাখ টাকা নিয়ে যান এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের মারধর করে বের করে দেন বলে অভিযোগ করা হয়। পরে হাসপাতালের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, আহত ওমর ফারুক চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে আসামিরা সেখানে গিয়েও তাকে ও তার স্বজনদের ভয়ভীতি প্রদর্শন করেন। মামলা করলে বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

বাদী ওমর ফারুক মজুমদারের দাবি, ঘটনার পর থানায় মামলা নিতে বিলম্ব হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন।

আদালত অভিযোগের বিষয়ে তিনজন সাক্ষীর জবানবন্দি গ্রহণের পাশাপাশি বাদীর দাখিল করা জখমি সনদ পর্যালোচনা করেন। সাক্ষীদের জবানবন্দি, জখমি সনদসহ উপস্থাপিত নথিপত্র পর্যালোচনা শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুর রহমান চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪