| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালুরঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল কয়েকটি গাড়ি, বহু হতাহতের শঙ্কা

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৫ ইং | ১৯:৪১:৪৬:অপরাহ্ন  |  ১৭০০৭২৯ বার পঠিত
কালুরঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল কয়েকটি গাড়ি, বহু হতাহতের শঙ্কা
ছবির ক্যাপশন: কালুরঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল কয়েকটি গাড়ি

চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপরে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেটকার এবং পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে গেছে। এতে অনেকেই হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই গাড়িগুলো সিগন্যাল না মেনেই সেতুর ওপরে উঠে গিয়েছিল।

বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তুষার নামে এক অটোরিকশাচালক নিহত এবং গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তির খবর পাওয়া গেছে। যারমধ্যে তিনজন হলেন—আসিফ উদ্দিন বাপ্পি, আসমা আহমেদ এবং আঞ্জু আরা। তবে তাদের কারো ঠিকানা জানা যায়নি।

জানা গেছে, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে এসেছে ৭টা ৪৫ মিনিটের দিকে। ট্রেনটি বোয়ালখালী অংশ থেকে শহরের দিকে ব্রিজ পার হয়ে আসার সময় সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু সিগন্যাল না মেনেই সেতুর ওপরে উঠে যায় কয়েকটি গাড়ি। দ্রুত গতিতে আসা ওই ট্রেনের সাথে তখন সংঘর্ষ হয়। 

প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন, অন্তত চারজনের বেশি ওই দুর্ঘটনায় আহত হয়েছেন। সেখানে আরও কয়েকটি মোটরসাইকেলও ট্রেনের নিচে চাপা পড়েছে।

এদিকে এক ভিডিও ফুটেজে দুর্ঘটনায় নিহত এক শিশুকে কাঁধে নিয়ে এক যুবককে ঘুরতে দেখা গেলেও বিষয়টি দায়িত্বশীল কেউ তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি।

কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ১১টার দিকে তারা দুর্ঘটনার সংবাদ পেয়েছেন। তাদের স্টেশন থেকে অ্যাম্বুলেন্সসহ দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। হতাহতদের উদ্ধার কাজ চলমান রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিমাণ জানা নেই।

চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহত পাঁচজনকে হাসপাতালের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪