| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর গুলশানের বাসা থেকে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯০২৪৩ বার পঠিত
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর গুলশানের বাসা থেকে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার
ছবির ক্যাপশন: ছাত্রলীগ-যুবলীগের গ্রেফতার ৫ নেতা। ইনসেটে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের গুলশানে বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

শনিবার রাতে ঢাকার গুলশান এলাকায় জাহিদ মালেকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— মানিকগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. উজ্জল হোসেন (৩৫), জেলা ছাত্রলীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ রানা (৩৫), জেলা যুবলীগকর্মী মীর সাইফুল্লাহ শাফি (৩৮), ছাত্রলীগ নেতা আবিদ হাসান (২৪) ও মো. হৃদয় হোসেন (২৪)। তাদের সবার বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, গত ১৫ এপ্রিল দিবাগত রাতে গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

রবিবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে তাদের মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।



রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪