| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৬ ইং | ১২:৫৪:১১:অপরাহ্ন  |  ৬৭৩ বার পঠিত
গাজীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে এক বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। 

অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে বাবা আব্দুস সামাদকে মাথায় ও বুকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেছে। এ ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে বলে জানা গেছে। 

সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন গভীর রাতে বাসায় ফিরেই নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিযুক্ত আনোয়ার।এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাবা আব্দুস সামাদ তাকে শান্ত করার চেষ্টা করেন এবং বাধা দেন। 

এতে ক্ষিপ্ত হয়ে ছেলে আনোয়ার তার বাবার ওপর চড়াও হন। প্রথমে তার মাথায় লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয় এবং মৃত্যু নিশ্চিত করতে বুকে উপর্যুপরি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুস সামাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘাতক আনোয়ার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।সকালে ঘটনা জানাজানি হলে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রস্তুত করে এবং আলামত সংগ্রহ করে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পরপরই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক অভিযুক্ত আনোয়ারকে গ্রেফতারে এরইমধ্যে পুলিশের অভিযান শুরু হয়েছে। 

তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪