| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামজা-ফাহমিদুলকে অভিবাদন জানালো তাদের ক্লাব

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৫ ইং | ২০:০২:১২:অপরাহ্ন  |  ২০৪৫৭৩১ বার পঠিত
হামজা-ফাহমিদুলকে অভিবাদন জানালো তাদের ক্লাব
ছবির ক্যাপশন: হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলাম (সংগৃহীত ছবি)

স্পোর্টস ডেস্ক: ভুটানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জয়ে হামজা-ফাহমিদুলকে অভিবাদন জানালো তাদের নিজ নিজ ক্লাব। ভুটানের বিপক্ষে ম্যাচে হামজা গোল এনে দিয়েছেন ৫ মিনিটের মাথায়। দুর্দান্ত এক গোলে দলকে শুরুতেই এগিয়ে দেন এই তারকা। হামজার এমন অনবদ্য পারফরম্যান্স চোখ এড়ায়নি তার ইউরোপীয় ক্লাব লেস্টার সিটিরও। বাংলাদেশি এই তারকাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছে ক্লাবটি। ফেসবুকে বাংলাদেশি তারকার ছবি শেয়ার করে 'অভিনন্দন হামজা' লিখেছে ক্লাবটি। 

এদিকে, গতকালই বাংলাদেশের হয়ে প্রথমবার মাঠে নেমেছেন আরেক প্রবাসী আলোচিত ফুটবলার ফাহমিদুল ইসলাম। ম্যাচে গোল না পেলেও বামপ্রান্তে গতি আর কৌশলে ভুটানকে নাস্তানাবুদ করেছেন তিনি। মন জয় করেছেন দর্শকদের। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গর্ব করে পোস্ট করেছেন  তার ক্লাব অলবিয়া ক্যালসিও।

 ক্লাবটি লিখেছে, ‘৪ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে ১৮ হাজার উল্লাসিত ভক্তদের সামনে ভুটানের বিপক্ষে ফিফা প্রীতিম্যাচে বাংলাদেশ সিনিয়র জাতীয় দলের হয়ে অভিষেক হয় আমাদের তরুণ প্রতিভার! ফাহমিদুল শুরু করে দারুণ পারফরমেন্স দিয়েছেন, ২-০ তে জয়ের অবদান রেখেছেন।'

ভুটান পরীক্ষায় দারুণভাবে পাশ করে গেলেও বাংলাদেশের মূল লড়াই ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এশিয়ান কাপের বাছাইয়ের জন্য এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ লাল-সবুজ প্রতিনিধিদের জন্য। সমানভাবে গুরুত্বপূর্ণ হামজা-ফাহমিদুলদের জন্যও।  



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪