| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাকিব বললেন, রাফী, তাণ্ডব তোর জীবনের সেরা সিনেমা

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৫ ইং | ০৬:৪৭:৩৩:পূর্বাহ্ন  |  ১৫৭২২৯৪ বার পঠিত
শাকিব বললেন, রাফী, তাণ্ডব তোর জীবনের সেরা সিনেমা
ছবির ক্যাপশন: শাকিব বললেন, রাফী, তাণ্ডব তোর জীবনের সেরা সিনেমা

বিনোদন ডেস্ক

“অসম্ভব ভালো মেকিংয়ের একটা সিনেমা ‘তাণ্ডব’। এটা আমি রাফীকে বলেছি-‘রাফী, তোর লাইফের বেস্ট সিনেমা এটা’।”- একান্ত মুগ্ধতা নিয়ে কথাগুলো বলছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘তাণ্ডব’ মুক্তি পাচ্ছে এবারের ঈদে। রায়হান রাফী পরিচালিত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। মুক্তির ঠিক দুদিন আগে, বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় রাজধানীতে অনুষ্ঠিত হলো ছবিটির এক বিশেষ সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির শিল্পী ও কলাকুশলী দল। শাকিব খানের পাশাপাশি ছিলেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি, গাজী রাকায়েত, মুকিত জাকারিয়া, এফ.আই. ভাই (লাভলু), সুব্রতসহ অনেকে।

সিনেমাটি নিয়ে শাকিব বলেন, “তাণ্ডব বানাতে আমাদের টিমের অক্লান্ত পরিশ্রম গেছে। ডাবিংয়ে যখন প্রথম ছবিটি দেখি, তখনই মনে হয়েছে ‘ইয়েস! এটা একটা চমৎকার সিনেমা হতে যাচ্ছে’। সিনেমার ফাইট, গান, গল্প-সবকিছুতেই ইউনিকনেস আছে। আমিও শিল্পী হিসেবে মুগ্ধ হয়ে ছবিটি উপভোগ করেছি।”

সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন,“তাণ্ডবে এমন সব শক্তিশালী শিল্পী কাজ করেছেন যে, মাঝেমধ্যে আমার নিজেরও মনে হয়েছে—আমি কি ঠিকভাবে আমার জায়গায় পারফর্ম করছি! আফজাল ভাই, রাকায়েত ভাই, মুকিত ভাই, লাভলু ভাই, সুব্রত দা—এরা সবাই তো নিজ নিজ জায়গায় অসাধারণ। আর পাশে বসা জয়া—সে তো নিজেই একটি প্রতিষ্ঠান। সাবিলাও দুর্দান্ত কাজ করেছে। ‘লিচুর বাগানে’ দিয়েই সে ইতিমধ্যেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।”

নির্মাতা রায়হান রাফী প্রসঙ্গে শাকিব বলেন, “তুফান’-এর সময় থেকেই আমি ওর কাজে মুগ্ধ। রাফী প্রি-প্রোডাকশনে যত্নবান, গোছানো এবং অত্যন্ত সিরিয়াস। ওর সঙ্গে কাজ করলে বোঝা যায়—সে কী পরিমাণ ডেডিকেশন নিয়ে সিনেমা বানায়। তাণ্ডব আমার জন্য বিশেষ অভিজ্ঞতা।”

এইসময় রাফী আবেগাপ্লুত হয়ে বলেন, “এতো বড় একজন মেগাস্টার, যার নামে মানুষ সিনেমা হলে যায়। তিনি ডিরেক্টরের গল্প না শুনেই শুধু বিশ্বাস করে ডেট দেন, এটা আমার জীবনের বড় প্রাপ্তি। আপনি শুধু স্টার না, আপনি এক অসাধারণ মানুষ। এই বিশ্বাসই আমাকে সাহস দিয়েছে।”

শাকিবকে উদ্দেশ করে পরিচালক রায়হান রাফী আরও বলেন, “আমরা চাই, আপনি আরও অনেক বছর ইন্ডাস্ট্রিতে কাজ করুন। বাংলা সিনেমাকে এমন জায়গায় নিয়ে যান—যেখানে সারা বিশ্ব বাংলা চলচ্চিত্র নিয়ে কথা বলবে।”

সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। মুক্তির আগেই তারকার মুখে এমন প্রশংসা এবং সিনেমার প্রতি এই আস্থা নতুন করে প্রমাণ করে, বড় পরিসরের একটি কর্মযজ্ঞ কতটা পরিণত হয়েছে মানসম্মত চলচ্চিত্রে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪