| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউপিডিএফ-জেএসএসের বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৫ ইং | ১২:১৫:২৯:অপরাহ্ন  |  ১৭০২৪২১ বার পঠিত
ইউপিডিএফ-জেএসএসের বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
ছবির ক্যাপশন: ইউপিডিএফ-জেএসএসের বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ

রিপোর্টার্স২৪ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ে আঞ্চলিক দুটি দলের (ইউপিডিএফ-জেএসএস) সশস্ত্র ক্যাডারদের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশু পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার পর থেকে কিছুক্ষণ পরপর ঘণ্টাব্যাপী এ গুলি-পাল্টাগুলির ঘটনায় এটি ঘটে।

গুলিতে আহত শিশুটির নাম প্রজ্ঞা চাকমা (৫)। সে শুভ রঞ্জন কার্বারি পাড়ার আয়তন চাকমার ছেলে।

স্থানীয় সূত্র আরও একাধিক ব্যক্তির আহত ও নিহত হওয়ার সম্ভাবনার কথা জানালেও দুটি সংগঠনই আহতদের বিষয়ে কোনো তথ্য জানায়নি। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সেও নেওয়া হয়নি। ঠিক কোথায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে সেই সম্পর্কে কিছুই জানা যায়নি।

স্থানীয়রা জানায়, উত্তর বঙ্গলতলীন জারুলছড়ি এলাকায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) ও প্রসীত খিসার নেতৃত্বাধীন ইউপিডিএফ কর্মীদের মধ্যে এই সশস্ত্র সংঘাতের ঘটনা ঘটে। এসময় শিশুটি বাসার বাইরে খেলছিল, তখন একটি গুলি তার পায়ে বিদ্ধ হয়। পরে আহত শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ইউপিডিএফ -এর মুখপাত্র অংগ্য মারমা বলছেন, সকাল ৯টার দিকে জনসংহতি সমিতির (জেএসএস) একটি সশস্ত্র গ্রুপ হঠাৎ গ্রামে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়লে একটি শিশু আহত হয়েছে। আমাদের কোনো নেতাকর্মী আহত বা নিহত হয়নি। আমরা এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জনসংহতি সমিতির (জেএসএস) স্টাফ সদস্য জুপিটার চাকমা ইউপিডিএফ -এর অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা গণতান্ত্রিক রাজনীতি করি। আমাদের কোনো সশস্ত্র শাখা বা কর্মী নেই। এসব অবান্তর ও ভিত্তিহীন অভিযোগ।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির কালবেলাকে জানিয়েছেন, গোলাগুলির খবর আমরা শুনেছি। সেখানে কারো নিহত হওয়ার খবর শুনিনি, তবে ১টি শিশু ও আরও একজন বয়স্ক ব্যক্তি আহত হয়েছে বলে শুনেছি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪