| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়তুল মোকাররমে হবে ৫টি জামাত

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৫ ইং | ২০:৫১:২৩:অপরাহ্ন  |  ১৭০১৮৬১ বার পঠিত
বায়তুল মোকাররমে হবে ৫টি জামাত
ছবির ক্যাপশন: বায়তুল মোকাররম মসজিদে ঈদের জামাত শেষে কোলাকুলি। ফাইল ছবি।

রিপোর্টার্স ডেস্ক : বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি জামাতের আয়োজনের কথা রয়েছে। শুক্রবার (৬ জুন) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এ ছাড়া আবহাওয়া প্রতিকূল থাকলে বায়তুল মোকাররম মসজিদে প্রধান জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও শেষ জামাত পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহে অনুষ্ঠেয় জামাত টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। এ ছাড়া রাজধানীর বাইরে প্রসিদ্ধ মসজিদগুলোর ঈদ জামাত ও বৃহত্তর জেলাগুলোর প্রধান জামাতের সময়সূচি ঈদের আগের দিন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি চ্যানেলের মাধ্যমে জানানো হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪