| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে মুকুল মল্লিক হত্যা মামলায় স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৬ ইং | ১৯:৫১:০৯:অপরাহ্ন  |  ১৪৪৯ বার পঠিত
ঝিনাইদহে মুকুল মল্লিক হত্যা মামলায় স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডুর চাঞ্চল্যকর মুকুল মল্লিক হত্যা মামলায় নিহতের স্ত্রীসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নিহতের স্ত্রী ফিরোজা খাতুন, আলমগীর হোসেন ও বিল্লাল হোসেন। মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। পলাতক আসামি আলমগীর হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ এপ্রিল পারিবারিক কলহের জেরে মুকুল মল্লিক নিখোঁজ হন। পরে ১৩ এপ্রিল হরিণাকুণ্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা আর্জিনা বেগম বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৬ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪