বিনোদন ডেস্ক
সম্প্রতি ভারতের মুম্বাইয়ের এক অনুষ্ঠানে মূত্রপান নিয়ে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী অনু আগরওয়াল। অভিনেত্রীর ভাষ্য, আপনি নিজের সম্পূর্ণ মূত্রপান করবেন না। এর একটি নির্দিষ্ট অংশই পান করা হয়। সেই অংশটিকে ‘অমৃত’ বলে মনে করা হয়।
তিনি আরও বলেন, তবে মনে রাখা গুরুত্বপূর্ণ। এটি বার্ধক্য প্রতিরোধে, ত্বকে বলিরেখা পড়া আটকাতে সাহায্য করে। আমি ব্যক্তিগতভাবে এর সুবিধা ভোগ করেছি।’
অনু বলেন, অনেকেই এটা জানে না। এটা অজ্ঞতা হোক বা সচেতনতার অভাবই হোক মূত্রপান করাকে ‘আম্রোলি’ বলা হয়। এটা আসলে যোগ ব্যায়ামের একটি মুদ্রা (ভঙ্গি/অভ্যাস)। আমি নিজেও এটি অনুশীলন করেছি। এটি খুবই ভালো অনুশীলন।’
মূত্রপানের বৈজ্ঞানিক ভিত্তি কি? এমন প্রশ্নের জবাবে অনু আগরওয়াল বলেন, ‘বিজ্ঞান কত পুরনো? ২০০ বছর। যোগ ১০,০০০ বছরের পুরানো, তাহলে কার কথা শুনবেন? আমি অবশ্যই এটিকে সমর্থন করি।’
কয়েকদিন আগে অভিনেতা পরেশ রাওয়াল ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানান হাঁটুর ব্যাথা সারাতে টানা ১৫ দিন মূত্রপান করেছিলেন অভিনেতা। এদিকে পরেশের মূত্রপানের ঘটনা প্রকাশ্যে আসতেই ছি ছি রব ওঠে সামাজিক মাধ্যমে। কেউ লিখছেন, ‘এসব ভুলভাল কথা বলে ভারতের নাম আর কত ডোবাবেন?’
রিপোর্টার্স২৪/ধ্রুব