| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগাম হানিমুন? লন্ডনে কৃতি–কবীর

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ০৫:৫৯:৩৪:পূর্বাহ্ন  |  ৩০৭০১৫৩ বার পঠিত
আগাম হানিমুন? লন্ডনে কৃতি–কবীর

বিনোদন ডেস্ক: বলিউড তারকা কৃতি স্যানন ও লন্ডনভিত্তিক ব্যবসায়ী কবীর বাহিয়া এর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই বি-টাউনে গুঞ্জন চলছে। এবার সেই গুঞ্জন আর আড়ালে থাকল না সরাসরি লন্ডনের রাস্তায় হাত ধরাধরি করে হাঁটতে দেখা গেছে জুটিকে।


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কৃতির পরনে বাদামি হাইনেক টি-শার্ট, নীল ডেনিম ও পিচ রঙের জ্যাকেট। কবীর ছিলেন নেভি ব্লু জিনস ও জ্যাকেটে। নেটিজেনদের ধারণা, কৃতির হেয়ারস্টাইল দেখে ভিডিওটি সাম্প্রতিক সময়ের।

কিছুদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা চললেও এবার নেটিজেনরা এটিকে ‘আগাম হানিমুন’ বলে উল্লেখ করছেন। শোনা যাচ্ছে, খুব শিগগিরই বিয়ের পরিকল্পনাও হতে পারে। তবে সম্পর্ক বা বিয়ের বিষয়ে এখনো কৃতি বা কবীর কেউই প্রকাশ্যে কিছু বলেননি।

এর আগে গ্রিসে কৃতির জন্মদিন উদযাপনের সময় তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। পরে কৃতির বোন নূপুর স্যানন এর বিয়েতেও কবীর উপস্থিত ছিলেন। এই কারণে দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়।

বর্তমানে কৃতি লন্ডনে রয়েছেন, আর ভক্তরা তাদের বিয়ের খবরের অপেক্ষায় রয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪