| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে বড় সাইবার হামলার আশঙ্কা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯৩২৯৫ বার পঠিত
দেশে বড় সাইবার হামলার আশঙ্কা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
ছবির ক্যাপশন: দেশে বড় সাইবার হামলার আশঙ্কা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

নিজস্ব প্রতিবেদক : 

দেশে সবচেয়ে বড় সাইবার হামলার আশঙ্কা আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই হামলার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তিনি।


আজ রবিবার এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে জেলা তথ্য কর্মকর্তাদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইতিহাসের সবচেয়ে বেশি ভুয়া তথ্য, গুজব ছড়ানোর চেষ্টা হবে। দেশে সবচেয়ে বড় সাইবার হামলার আশঙ্কা আছে।


এসব সাইবার হুমকি মোকাবিলায় সরকারের কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪