| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহীতে কোরবানির পশুর চামড়া নদীতে

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৫ ইং | ১৫:৩৭:০৭:অপরাহ্ন  |  ১৬৯৭৯৫৩ বার পঠিত
রাজশাহীতে কোরবানির পশুর চামড়া নদীতে
ছবির ক্যাপশন: রাজশাহীতে কোরবানির পশুর ১২০-১৩০টি চামড়া ফেলে দেওয়া হয়েছে নদীর পানিতে

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীতে কোরবানির পশুর ১২০-১৩০টি চামড়া ফেলে দেওয়া হয়েছে নদীর পানিতে। রোববার (৮ জুন) রাতে বায়া নওহাটা রাস্তার ওপর বারনই নদীতে রাতের অন্ধকারে কে বা কারা এসব চামড়া ফেলে যায়।

স্থানীয়রা জানান, রোববার রাতে কে বা কারা এসব কোরবানির পশুর চামড়া নদীতে ফেলে যায়। সোমবার (৯ জুন) সকালে বিষয়টি স্থানীয়দের নজরে পড়ে। প্রায় ১২০ থেকে ১৩০টি চামড়া জলাবদ্ধ পানিতে আটকে এরই মধ্যে পচতে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দা শিহাব আলী বলেন, সকালে আমরা নদীর পানিতে চামড়া পড়ে থাকতে দেখেছি। তবে কে বা কারা ফেলে গেছে সেটি জানা নেই। এসব চামড়া পানিতে পচতে শুরু করেছে ও প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, যেসব চামড়া নদীতে ফেলে গেছে এগুলো ছাগল ও ভেড়ার চামড়া। এবার কোরবানির ছাগল ও ভেড়ার চামড়ার দাম কম থাকায় অনেকে চামড়া নদীতে ফেলে দিয়েছে বলে মনে করছি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, বারনই নদীতে কেউ চামড়া ফেলে গেছে বিষয়টি আমার জানা নেই।


.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪