| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দায়িত্ব শেষ হলে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৬ ইং | ১৩:৩৩:২২:অপরাহ্ন  |  ৫৬৯ বার পঠিত
দায়িত্ব শেষ হলে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা কেবল দায়িত্ব পালনকালীন সময়ের জন্য প্রযোজ্য। দায়িত্ব শেষ হওয়ার পর প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী দায়িত্বে থাকা অবস্থায় কোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি কার্যক্রম শুরু করা যায় না। তবে এই সুরক্ষা শুধুমাত্র দায়িত্বে থাকার সময় পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হওয়ার পর, দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব পালন শেষে সংঘটিত কোনো অভিযোগ বা আইনগত বিষয়ে প্রয়োজন হলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।

তিনি স্পষ্ট করেন, এ বক্তব্য বর্তমান বিদায়ী রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে নয়; বরং এটি সংবিধানের একটি সাধারণ ব্যাখ্যা। এ বিষয়ে যে ধরনের বিভ্রান্তি রয়েছে, তা দূর করতেই তিনি এ ব্যাখ্যা দিয়েছেন বলে জানান।

বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আদালত সরকারের অধীন কোনো প্রতিষ্ঠান নয়; এটি একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ দেশের সব আদালতেই নাগরিকরা ন্যায়বিচারের আশায় যেতে পারেন।

তিনি বলেন, কিছু মামলায় সরকার একটি পক্ষ হতে পারে, তবে আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত দেয়। আবার অনেক মামলায় সরকার কোনো পক্ষই থাকে না। এমনকি সরকারের বিরুদ্ধেও অসংখ্য রিট দায়ের হয় এবং উচ্চ আদালতের বিভিন্ন মামলায় সরকার পরাজিতও হয়।

সরকার বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে, এমন অভিযোগের কোনো ভিত্তি নেই উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, আমি আপনাকে নিশ্চিত করতে পারি, এখন আদালতে সব কিছুই যাচ্ছে এবং আদালত স্বাধীনভাবে তার কাজ করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪