| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২ গোলে পিছিয়ে পড়ল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৫ ইং | ১৩:৫৮:৩১:অপরাহ্ন  |  ১৫৭৭৯৬৭ বার পঠিত
২ গোলে  পিছিয়ে পড়ল বাংলাদেশ
ছবির ক্যাপশন: বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচে বল পায়ে ছুটছেন শমিত সোম। তাঁকে আটকানোর চেষ্টায় সিঙ্গাপুরের দুই খেলোয়াড়

রিপোর্টার্স স্পোটস ডেস্ক : বিরতির এক মিনিট আগে অর্থ্যাৎ ম্যাচের ৪৪ মিনিটের সময় বাংলাদেশের রক্ষণে ঢুকে পড়ে সিঙ্গাপুর। গোলকিপার মিতুল বল ফিস্ট করতে গিয়ে পারেননি। বক্সের মধ্য থেকে হেড দিয়ে সিঙ্গাপুরের একজন বল দেন ডান দিকে। সেখান থেকে তিনি বল দেন বাঁ পাশে। শট নেন সিঙ্গাপুরের সং উই ইয়াং। হামজা চৌধুরী অনেক দূর থেকে দৌড়ে এসে গোল বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। ফলে ১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেল বাংলাদেশ।

বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করলেও ৫৯ মিনিটে বাংলাদেশকে ০–২ গোলে পিছিয়ে দিতে সিঙ্গাপুরের দ্বিতীয় গোলটি করেছেন ইকসান ফান্দি।

১৮ মিনিটে গোল হজম করে স্বাগতিকরা। সেটপিসে তপুরা কীভাবে নিজেদের রক্ষণ এভাবে অরক্ষিত রাখেন! হামজার ফ্রি-কিকে একেবারে আনমার্কড ছিলেন আলি ফাসির। এই ফরোয়ার্ড হেডে গোল করে এগিয়ে নেন মালদ্বীপকে। কিছুই করার ছিল না বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমার।

গোলের পর বাংলাদেশ আক্রমণে উঠেছে, খেলায় ফিরতে মরিয়া হয়েছে। তবে আত্মবিশ্বাসের অভাব ছিল প্রকট। পারছে না নিখুঁত পাস খেলতে, বল নিজেদের পায়ে রেখেও পারছে না নিশ্চিন্তে খেলতে। এর মধ্যে কয়েকটি সুযোগ তৈরি করলেও বেশিরভাগ সময় বিফলে গেছে নিজেদের ব্যর্থতায়।

সবচেয়ে ভালো সুযোগটা ছিল ৩৩ মিনিটে। মালদ্বীপের বক্সের মাথায় মোরসালিনের বাড়ানো বলে রাকিব বডি ডজে শটের জন্য ভালো জায়গাও তৈরি করেছিলেন। কিন্তু মালদ্বীপের এক ডিফেন্ডার শুয়ে পড়ে বাংলাদেশের একটি দারুণ সুযোগ নস্যাৎ করে দেন।

৪৪ মিনিটে সোহেলে রানার গোলার মতো এক শট মালদ্বীপের পোস্ট কাঁপিয়ে আরেকবার হতাশা করে স্বাগতিকদের।

এই ম্যাচে অভিষেক হয়েছে কানাডা প্রবাসী বাংলাদেশি মিডফিল্ডার কাজেম শাহ’র।

ম্যাচের প্রথম ২০ মিনিটে আক্রমণে এগিয়ে আছে বাংলাদেশ। ফাহামিদুল ইসলাম ও শাকিল আহাদ একাধিক সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু রাকিব হোসেন কাজে লাগাতে পারেননি।

পাল্টা আক্রমণে সিঙ্গাপুরও দুটি সুযোগ করেছিল। তারাও সুযোগ হাতছাড়া করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪