| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপের প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া খুব জরুরি: শান্ত

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১২:৪৫:১৮:অপরাহ্ন  |  ৩৬৭৭৭৫ বার পঠিত
বিশ্বকাপের প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া খুব জরুরি: শান্ত

 স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে মাহিদুল ইসলাম অঙ্কনের নেতৃত্বে মধ্যাঞ্চল উত্তরাঞ্চলকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে।

উত্তরাঞ্চল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ওয়ানডে ফরম্যাটে দীর্ঘ সময় খেলা হয়নি, তাই এবারের বিসিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) হওয়া বিশ্বকাপের প্রস্তুতির জন্য অত্যন্ত জরুরি।

হারের পর শান্ত বলেন, বিসিএল খুবই ভালো টুর্নামেন্ট। চারটি দলই ভালো খেলে, আন্তর্জাতিক সিরিজের আগে খেলোয়াড়রা প্রস্তুতি নিতে পেরেছে। রাজশাহী-বগুড়ার স্পোর্টিং উইকেটেও ভালো ম্যাচ হয়েছে। সবমিলিয়ে টুর্নামেন্ট দারুণ হয়েছে।

ডিপিএল নিয়ে মন্তব্য করে তিনি বলেন, আমরা খেলতে চাই। ওয়ানডে টুর্নামেন্ট হওয়া অত্যন্ত জরুরি। সামনে বিশ্বকাপ আছে, ওয়ানডেতে আমাদের খেলা কম। আশা করি লিগ হবে এবং ভালো স্পোর্টিং উইকেটে ম্যাচ হবে। বাকিটা উপরওয়ালা জানেন।

ফাইনালে রান কম হওয়ার পেছনে শিশিরের প্রভাব উল্লেখ করে শান্ত বলেন, “দ্বিতীয় ইনিংসে শিশির পড়ে বোলারদের জন্য চ্যালেঞ্জ তৈরি হয়েছিল। আমরা প্রথমে ভালো ব্যাটিং করতে পারিনি। আমি, মেহেরব, সাব্বিরসহ অনেকেই সেট হওয়ার পর আউট হয়েছি। তবে বোলারদের বেশি দোষ দিতে চাই না।

মিরপুরের উইকেট স্পোর্টিং হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে শান্ত বলেন, আজ উইকেট ভালো ছিল। চ্যালেঞ্জ থাকবে, তবে প্রপার স্পোর্টিং উইকেট ছিল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪