| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী সাফের সেমিতে আজ বাংলাদেশের সামনে নেপাল

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ১১:০৮:০৩:পূর্বাহ্ন  |  ২৪৩ বার পঠিত
নারী সাফের সেমিতে আজ বাংলাদেশের সামনে নেপাল
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ফাইনালে উঠার লক্ষ্যে সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালে উঠার লক্ষ্যে সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লক্ষ্য একটাই- ফাইনালে জায়গা নিশ্চিত করা।  গত দুটি সাফের ফাইনালে তাদের হারিয়েই দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সিংহাসনে বসেছিল বাংলাদেশ।

বাংলাদেশ ও নেপালের এই দ্বৈরথ নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে দুই দলের লড়াই। বিশেষ করে সর্বশেষ দুই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই স্মৃতি এবারও আত্মবিশ্বাস জোগাচ্ছে বাঘিনীদের।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নেমে এসেছে শোকের ছায়া। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের অকাল মৃত্যুতে স্তব্ধ পুরো বাংলাদেশ শিবির। সতীর্থের এই ব্যক্তিগত শোক পুরো দলকেই আবেগতাড়িত করে তুলেছে।

এমন কঠিন সময়ে দলের পাশে দাঁড়িয়েছেন প্রধান কোচ পিটার বাটলার। বাফুফের পাঠানো এক অডিও বার্তায় তিনি শিউলি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

কোচ বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সমবেদনা। আমাদের চিন্তা ও প্রার্থনা আজিম পরিবারের সঙ্গে আছে। জীবন কখনো কখনো খুব সংক্ষিপ্ত ও নিষ্ঠুর হতে পারে।

তবে শোককে দুর্বলতা নয়, শক্তিতে রূপান্তর করার আহ্বানও জানিয়েছেন তিনি। খেলোয়াড়দের উদ্দেশে বাটলারের বার্তা, “আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে এগোতে হবে। এই দুঃখজনক ঘটনাকে শক্তিতে রূপান্তর করতে হবে।”

ফুটবলের মঞ্চে এমন আবেগঘন মুহূর্তে বাংলাদেশের মেয়েরা আজ শুধু ফাইনালের টিকিটের জন্যই খেলবে না, খেলবে সতীর্থ শিউলি আজিমের পরিবারের প্রতি সম্মান জানাতেও। মাঠের প্রতিটি লড়াই, প্রতিটি দৌড় আর প্রতিটি গোলের প্রচেষ্টায় হয়তো থাকবে এক বিশেষ প্রেরণা।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪