| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানকে ৪১ রানে হারিয়ে সমতা ফিরালো অস্ট্রেলিয়া

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ০৬:৫১:৫৬:পূর্বাহ্ন  |  ২৯৭ বার পঠিত
পাকিস্তানকে ৪১ রানে হারিয়ে সমতা ফিরালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: লাহোরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৪১ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। শাদাব খানের দুর্দান্ত লড়াই স্বাগতিকদের জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি।

২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় ৭৮ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। মাত্র ৪ রানে মাজ সাদাকাতের বিদায়ের পর একে একে সাজঘরে ফেরেন সাহিবজাদা ফারহান, বাবর আজম ও সালমান আগাসহ শীর্ষ সারির ব্যাটাররা।

এমন পরিস্থিতিতে সপ্তম উইকেটে আরাফাত মিনহাসকে নিয়ে ৫৯ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন শাদাব খান। এরপর শাহিন আফ্রিদির সঙ্গে ৩১ এবং হারিস রউফের সঙ্গে ২১ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন তিনি।

তবে ৪৫তম ওভারে ব্যক্তিগত ৭১ রানে শাদাব আউট হলে পাকিস্তানের শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। এর আগে হারিস রউফও বিদায় নেন। ফলে ৪১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। সফরকারীদের হয়ে নাথান এলিস চারটি উইকেট শিকার করেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম বলেই অ্যালেক্স ক্যারিকে হারায় অস্ট্রেলিয়া। পরে ম্যাথু শর্ট (১৮) ও মারনাস লাবুশেন (৫) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে সফরকারীরা।

তবে জশ ইংলিস ও ক্যামেরন গ্রিনের দুটি অর্ধশতকে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। এছাড়া ম্যাট রেনশ ৪৩ এবং অলিভার পিক ৩১ রান করে দলের সংগ্রহ ২৩১ রানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ৩৬ রানে তিনটি উইকেট নেন। আরাফাত মিনহাস ও আবরার আহমেদ দুটি করে উইকেট শিকার করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪