| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিরণের মন্তব্যকে ‘ননসেন্স’ বললেন বাটলার

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১১:১৬:১০:পূর্বাহ্ন  |  ৩৬৬০৫৫ বার পঠিত
কিরণের মন্তব্যকে ‘ননসেন্স’ বললেন বাটলার
ছবির ক্যাপশন: সংগৃহীত

‎ রিপোর্টার্স২৪ ডেস্ক : এশিয়ান কাপের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স ফুটবল মহলে প্রশংসিত হলেও বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের এক মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক।  বৃহস্পতিবার সিডনিতে উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে কিরণের বক্তব্যকে সম্পূর্ণ ’ননসেন্স’ এবং ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। 

চীনকে বয়সের ভারে নুয়ে পড়া এক দল বলেছেন কিরণ। তার চোখে চীন ফর্মে নেই। ২-০ গোলে বাংলাদেশের হারই তা বলে দেয়। এই প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বাটলারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, এর একমাত্র উত্তর যা আমি দিতে পারি তা হলো এটি সম্পূর্ণ এবং চরম ননসেন্স। বাফুফের একজন সদস্যের পক্ষে এভাবে প্রকাশ্যে আসা এবং চাইনিজ দলের প্রতি সমালোচনামূলক ও অসম্মান প্রদর্শন করা অত্যন্ত ভুল বলে আমি মনে করি। আমাদের খেলোয়াড়দের পাশাপাশি ওই দলের প্রতিও সম্মান দেখানো উচিত। তারা একটি শক্তিশালী দল।

প্রতিপক্ষের শক্তিমত্তা বোঝাতে গিয়ে ব্রিটিশ কোচ ক্লাব ফুটবলের উদাহরণ টেনে বলেন, ‘তারা নাসরিন স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে না। তাদের খেলোয়াড় পিএসজি তে খেলে। তারা ফরাশগঞ্জে খেলে না, ফরাসি লিগ কিংবা চাইনিজ সুপার লিগের হয়ে খেলে। তাই এমন মন্তব্য তার (কিরণ) পক্ষ থেকে কিছুটা দায়িত্বজ্ঞানহীন ছিল, যদিও আমি তার কাছ থেকে এটাই প্রত্যাশা করি।

শুক্রবার নারী এশিয়ান কাপে দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচ।কাল নারী এশিয়ান কাপে দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮টায় শুরু হবে ম্যাচ।

রিপোর্টার্স২৪/এনএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪