| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তর কোরিয়ার কাছে ৫ গোলে হার বাংলাদেশের

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ১০:৩৯:২৬:পূর্বাহ্ন  |  ৩৬৪১০৫ বার পঠিত
উত্তর কোরিয়ার কাছে ৫ গোলে হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: এশিয়ার শীর্ষ দলগুলোর বিপক্ষে লড়াই করতে নেমে বড় ব্যবধানে হারতে হলো বাংলাদেশ নারী ফুটবল দলকে। শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে ৫–০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী দল। শুক্রবার সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপ–এর ম্যাচে এই ফল আসে।

টুর্নামেন্টে এটি বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীনর বিপক্ষে ২–০ গোলে হেরেছিল দলটি। সেই ম্যাচে শক্ত প্রতিদ্বন্দ্বিতা দেখানোর পর উত্তর কোরিয়ার বিপক্ষেও ভালো লড়াইয়ের প্রত্যাশা ছিল।

তবে বাস্তবে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উত্তর কোরিয়া। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগকে চাপে রাখে তারা। গোলরক্ষক মিলি আক্তার কয়েকটি দুর্দান্ত সেভ করে দলকে বড় বিপর্যয় থেকে বাঁচানোর চেষ্টা করেন।

প্রথমার্ধেই উত্তর কোরিয়া তিনবার বল জালে জড়ালেও ভিএআরের সিদ্ধান্তে সেগুলো বাতিল হয়। একটি হ্যান্ডবল, একটি ফাউল এবং একটি অফসাইডের কারণে। তবে বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে এগিয়ে যায় উত্তর কোরিয়া। বক্সের ভেতরে ফাউল করায় পেনাল্টি দেন অধিনায়ক আফিদা খন্দকার। কিছুক্ষণের মধ্যেই রক্ষণভাগের ভুলে আরও একটি গোল হজম করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র খুব একটা বদলায়নি। উত্তর কোরিয়ার আক্রমণ অব্যাহত থাকে। এরপর ৬৩ ও ৬৪ মিনিটে টানা দুই গোল করে ব্যবধান আরও বাড়ায় তারা। ম্যাচের শেষ দিকে আরেকটি গোল যোগ হলে স্কোরলাইন দাঁড়ায় ৫–০।

এই ম্যাচে বাংলাদেশের আক্রমণভাগ তেমন সুযোগই তৈরি করতে পারেনি। প্রথম ম্যাচে কয়েকটি পাল্টা আক্রমণ দেখা গেলেও উত্তর কোরিয়ার বিপক্ষে সেভাবে প্রতিপক্ষের বক্সে বল নিতে পারেনি দলটি। ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা বক্সের আশপাশে থাকলেও প্রয়োজনীয় পাস বা বলের যোগান পাননি।

ম্যাচের মাঝপথেই কয়েকটি পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। প্রথমার্ধেই মাঠে নামেন আনিকা ও স্বপ্না। এছাড়া একাদশে থাকা উমহেলাও পরে বদলি হিসেবে নামেন। তহুরা খাতুন ও আইরিন পারভীনও ম্যাচে দীর্ঘ সময় খেলতে পারেননি।

দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে উত্তর কোরিয়া। অন্যদিকে বাংলাদেশের সামনে এখন কঠিন সমীকরণ। শেষ ম্যাচে উজবেকিস্তানর বিপক্ষে অন্তত পয়েন্ট পেতে হবে। এরপরও সেরা তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে অন্য গ্রুপের ফলাফলের দিকেও নজর রাখতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪