| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুহানার পছন্দ কোরিয়ার জনপ্রিয় গায়ক কিম জুন মিয়ন

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ১৪:১২:৫৭:অপরাহ্ন  |  ৩৫৬৪৫৩ বার পঠিত
সুহানার পছন্দ কোরিয়ার জনপ্রিয় গায়ক কিম জুন মিয়ন

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খান এর কন্যা সুহানা খান বর্তমানে তার আসন্ন চলচ্চিত্র ‘কিং’এর প্রস্তুতিতে ব্যস্ত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সুহানা প্রায়ই আলোচনায় থাকেন।

সম্প্রতি একটি ইনস্টাগ্রাম প্রশ্নোত্তর পর্বে ভক্তদের সঙ্গে তিনি নিজের পছন্দের বিষয়টি প্রকাশ করেন। এক ভক্ত প্রশ্ন করেন, তিনি কোন তারকার সঙ্গে প্রেম করতে চান। উত্তরে সুহানা জানিয়েছেন, তিনি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়ক, গীতিকার ও অভিনেতা কিম জুন-মিয়ন–এর ভক্ত। এই কোরিয়ান তারকার একটি ছবি তিনি ভক্তদের সঙ্গে শেয়ারও করেছেন। সুহানার এই পছন্দ জানাজানি হওয়ার পর ভক্তমহলে বড় ধরণের আলোচনার সৃষ্টি হয়।

সুহানার অভিনয় জীবন শুরু হয় জোয়া আখতার পরিচালিত ওটিটি চলচ্চিত্র ‘আর্চিজ’এর মাধ্যমে। প্রথম ছবিতে কিছুটা সমালোচনার মুখোমুখি হলেও সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন সরাসরি বড় পর্দায় বাবার সঙ্গে ‘কিং’ ছবিতে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন। এই চলচ্চিত্রটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪