মানিকগঞ্জ প্রতিনিধি: ‘ঢাকা নর্থ অনূর্ধ্ব-১৬’ দলে স্থান পেয়েছে মানিকগঞ্জের সাত ক্রিকেটার। এমন তথ্য সামনে আসার পর উচ্ছাস প্রকাশ করতে দেখা গেছে মানিকগঞ্জের ক্রিকেটাঙ্গনে।
বিসিবি প্রকাশিত তালিকায় দেখা গেছে মানিকগঞ্জের সাত ক্ষুদে ক্রিকেটারের নাম। তারা হলেন, আহনাফ কামাল পাভেল, মাসুম কবির সানি, মো. রাব্বি, নিরব মৃধা, মো. রবিউল ইসলাম নিরব, সিয়াম প্রধান ও রুদ্র নীল।
তৃণমূল পর্যায়ে ক্রিকেটার তৈরি করতে নিয়মিত এমন আয়োজন করছে ঢাকার ক্রিকেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। জেলার ক্রিকেটপ্রেমীরা বলছেন, ভবিষ্যতে জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরিতে এ ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন সহায়ক হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব