| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহাসড়কে ফুল দেখতে গিয়ে জীবনকে বিপদমুখী করবেন না : খায়রুল বাসার

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ১১:৩১:৩৭:পূর্বাহ্ন  |  ৩৪৩৪৭২ বার পঠিত
মহাসড়কে  ফুল দেখতে গিয়ে জীবনকে বিপদমুখী করবেন না : খায়রুল বাসার
ছবির ক্যাপশন: সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। অভিনয় জগতের বাইরেও জনসচেনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব তিনি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকে ফুটে থাকা নয়নাভিরাম ফুলের সৌন্দর্য বিমোহিত করছে পথচারীদের। তা  দ্রুত সামাজিক  যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। ফুলের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন বিভিন্ন বয়সের দর্শনার্থীরা। এতে মহাসড়কের অংশে বাড়ছে ঝুঁকি।

বিষয়টি নিয়ে  ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন খায়রুল বাসার। তিনি বলেন, ‘এই সৌন্দর্য দেখতে গিয়ে ভিড় জমিয়ে, মহাব্যস্ত রাস্তাটাকে বিপদজনক এবং নিজের জীবনটা বিপদমুখী করবেন না প্লিজ। তার মতে  যান্ত্রিক মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে ফুল দেখার চেয়ে নিজের আঙিনাকে সাজানোই শ্রেয়।

পোস্টে আরও বলেন, বাইকের তেল খরচ বাঁচিয়ে বা যাতায়াত খরচ বাঁচিয়ে, সেই খরচে নিজ নিজ উদ্যোগে অন্তত দুইটা ফুল গাছ নিজের বাড়ির উঠানে বা পথ ঘাটে রোপন করুন। তাতে করে শুধু একটা পথ না, পুরো দেশই ফুলেল হয়ে উঠতে পারে।

রিপোর্টাস২৪/এন এইচ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪