স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে শেষ হলেও জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্রাম পাচ্ছেন না। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আরেকটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ, যেখানে মাঠে নামবেন জাতীয় দলের খেলোয়াড় এবং বিসিএলে দারুণ পারফরম্যান্স করা অলস্টাররা।
বিসিএল অলস্টার দলের হয়ে খেলবেন আকবর আলী, রিপন মণ্ডল, আবদুল গাফফার, রবিউল হক, মাহফিজুল রবিন, মোহাম্মদ নাঈম, মাহিদুল ইসলাম, সৌম্য সরকার, নাইম হাসান, খালেদ আহমেদ, পারভেজ হোসেন, মোসাদ্দেক হোসেন এবং জিসান আলম। ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।
এই প্রস্তুতি ম্যাচের পর জাতীয় দলের ক্রিকেটাররা সরাসরি পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতিতে নামবেন। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ মার্চ মিরপুরে, এবং বাকি দুই ম্যাচ খেলা হবে ১৩ ও ১৫ মার্চ একই ভেন্যুতে।
বিসিএল অলস্টারস দলের সম্পূর্ণ স্কোয়াড:
আকবর আলী (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম, পারভেজ হোসেন, মাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, তানভীর ইসলাম, রিপন মণ্ডল, খালেদ আহমেদ, আবদুল গাফফার, রবিউল হক, রাকিবুল হাসান, জিসান আলম, নাঈম হাসান।
রিপোর্টার্স২৪/ঝুম