| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেবের ৫০তম ছবিতে বিশেষ চরিত্রে রুক্মিণী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ১১:৫৫:৪৯:পূর্বাহ্ন  |  ৩২৩১০৬ বার পঠিত
দেবের ৫০তম ছবিতে বিশেষ চরিত্রে রুক্মিণী

বিনোদন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজারের ক্রান্তি ব্লকের এক সাধারণ মানুষ করিমুল হক, যিনি আজ বিশ্বজুড়ে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ নামে পরিচিত। মানবসেবায় নিজেকে উৎসর্গ করা এই অসাধারণ মানুষটির জীবনসংগ্রাম মোটেও সহজ ছিল না। তবে তার এই কঠিন পথচলায় ছায়ার মতো পাশে ছিলেন তার স্ত্রী।

এই প্রেরণাদায়ী গল্প নিয়েই নির্মিত হচ্ছে অভিনেতা দেবের ৫০তম চলচ্চিত্র। আর সেখানে করিমুল হকের স্ত্রী ‘অঞ্জু’ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) সকালে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে রুক্মিণীর প্রথম লুক প্রকাশ করে।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, একেবারে সাধারণ গৃহবধূর সাজে স্নিগ্ধ ও শান্ত রূপে হাজির হয়েছেন রুক্মিণী। ছবির ক্যাপশনে তাকে বর্ণনা করা হয়েছে একজন ‘নিবেদিত প্রাণ’ নারী হিসেবে, যার নিঃশব্দ সমর্থন ও ত্যাগ ছাড়া করিমুল হকের বিশ্বজোড়া পরিচিতি পাওয়া হয়তো সম্ভব হতো না।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “অঞ্জু, করিমুল হকের স্ত্রী। এক নিবেদিত প্রাণ, যার নিঃশব্দ সমর্থন ও অবদান এমন এক মানুষকে সবার সামনে পরিচিত করে তুলেছে।”

সিনেমাটিতে তুলে ধরা হবে করিমুল হক ও তার স্ত্রীর সম্পর্কের মানবিক গল্প, পাশাপাশি সমাজের জন্য একজন মানুষের নিঃস্বার্থ আত্মত্যাগের পেছনে থাকা নারীর অবদানও। আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে নির্মাতারা স্পষ্ট করেছেন, প্রতিটি সফল মানুষের পেছনে থাকা নারীর ত্যাগ, সংগ্রাম ও নীরব শক্তিই এই ছবির অন্যতম প্রধান বার্তা হয়ে উঠবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪