| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাথাবিহীন তৌসিফ!

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ২১:৪০:৪৩:অপরাহ্ন  |  ৩২১৩৭৩ বার পঠিত
মাথাবিহীন তৌসিফ!

স্টাফ রিপোর্টার: নাটকের দর্শকপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। দীর্ঘ ক্যারিয়ারে জনপ্রিয় সব নাটক উপহার দিয়েছেন তিনি। গত বছর প্রথম তিনি ওটিটি কনটেন্টে অভিনয় করেন। 'চক্র' নামে একটি সিরিজ দিয়েই তার অভিষেক ঘটে। এতে তার বিপরীতে ছিলেন তাসনিয়া ফারিণ। নির্মাণ করেছেন ভিকি জাহেদ। সেসময় সংশ্লিষ্টরা সিরিজটির সিক্যুয়াল আসবে এমনটা জানিয়েছিলেন। দর্শকও এর পার্ট টু নিয়ে অপেক্ষায় ছিলেন , যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তারা।

এদিকে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এসেছে 'চক্র-২' এর পোস্টার। যেখানে লেখা আছে ‘শয়তান খোঁজে সুখী পরিবার’। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এই পোস্টারটি প্রকাশ করেন চক্র বাহিনী। ভয়াবহ সেই পোস্টারটিতে শুধু বডি আছে, কিন্তু মাথা নেই! পুরো শরীর রক্তে ভেজা। এক হাতে রক্তাত্ব চাপাতি, অন্যহাতে কব্জি কাটা এক হাত ধরে রাখা। নাভির চারপাশ ক্ষত-বিক্ষত!যা রীতিমতো এক ভয়ের পরিবেশ সৃষ্টি করে। সিনেমাটিক এমন পোস্টার দেখে নড়েচড়ে বসে সমালোচকরাও। জানা গেছে, পোস্টারে মাথাবিহীন শরীরটি অভিনেতা তৌসিফের।

এদিকে, প্রকাশিত পোস্টারটি অনেকে ফেইক মনে করছেন! কেউ কেউ ভাবছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর সাহায্যে বানানো এটি। এ প্রসঙ্গে তৌসিফ বলেন, 'পোস্টারটি-তে এআই-এর কাজ নেই। শুধুমাত্র পেটে যে ক্ষত দেখা যাচ্ছে সেটা গ্রাফিক্স দিয়ে করা। চাপাতি বা কাটা হাত সেগুলো আমার হাতেই ছিল, রক্তাত্ব বডিটাও আমার। এগুলো সবই কনটেন্টে আছে। একটি ভয়াবহ অভিজ্ঞতা নিতে এবং রাতের ঘুম নষ্ট করার জন্য সবাইকে প্রস্তুত হতে আহ্বান জানাচ্ছি।'

সংশ্লিষ্টরা বলছেন, ময়মনসিংহের সেই অভিশপ্ত আদম পরিবারের পেছনের আসল সত্যটা কী ছিল? প্রথম সিজনের শেষে যেখানে রহস্য শ্বাসরুদ্ধকর অবস্থায় পৌঁছেছিল, ঠিক সেখান থেকেই আবার শুরু হচ্ছে নতুন এক সাইকোলজিক্যাল গেম। প্রথমটি রিলিজের পর আলোচনা তৈরি করেছিল। এবার রহস্যের জট খুলতে আসন্ন ঈদুল ফিতরে চোখ রাখতে বলা হচ্ছে ‘চক্র’ সিজন ২-এ!

নির্মাতা জানান, আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত হয়েছে এ কনটেন্টটি। এটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে।

উল্লেখ্য, ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’করেছিলেন । আলোচিত সেই ঘটনার প্রেক্ষিতেই নির্মিত হয়েছিল 'চক্র' সিরিজটি। এবার আসছে তার দ্বিতীয় সিজন। রহস্যের জট এবার খোলা হবে এমনটাই জানান সংশ্লিষ্টরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪