| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুল বাগানে গ্ল্যামারাস মিমি চক্রবর্তী

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১২:৫৭:৪৫:অপরাহ্ন  |  ৪৪২৬২৪ বার পঠিত
ফুল বাগানে গ্ল্যামারাস মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক: ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি গ্ল্যামারাস লুকে ভক্তদের নজর কাড়েছেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় মিমি এবার প্রকৃতির মাঝে সময় কাটাচ্ছেন।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, ফুলে ঘেরা মনোরম পরিবেশে তিনি হালকা সবুজ স্লিভলেস টপের সঙ্গে সাদা প্যান্ট পরেছেন। সরল কিন্তু স্টাইলিশ এই সাজে তার স্বাভাবিক সৌন্দর্য ফুটে উঠেছে। হাতে ফুল ধরে চিন্তামগ্ন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মিমির মুখাবয়বের মৃদু আবেগ ও শান্ত ভাব দর্শকের মন টানে।

কিছু ছবিতে তিনি মোবাইল ফোন হাতে সেলফি তুলতে দেখা গেছে। চারপাশে ফুটে থাকা গোলাপি ফুল ও সবুজ গাছপালা ছবির সৌন্দর্য আরও বাড়িয়েছে। ক্লোজআপে তার হাসিমাখা মুখ, খোলা চুল এবং ছোট গোলাকার কানের দুলের সংযোজন লুকটিকে আরও আকর্ষণীয় করেছে।

ভক্তরা মিমির এই নতুন লুক দেখে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া দিয়েছেন। অনেকেই তার সরলতা ও স্বাভাবিক সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার অনেকে বলেছেন, সরলতার মধ্যেই এই লুক আরও মুগ্ধতা ছড়িয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪