| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিরাপত্তা অনিশ্চয়তায় জিডি করলেন অভিনেত্রী তিথি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৬:২২:০৭:অপরাহ্ন  |  ৪৪২৩৭৫ বার পঠিত
নিরাপত্তা অনিশ্চয়তায় জিডি করলেন অভিনেত্রী তিথি

রিপোর্টার্স২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার ও ধর্ষণের হুমকির অভিযোগ তুলে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি।

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনার পর সামাজিক মাধ্যমে তিথির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ওঠে। এরপর থেকেই তাকে লক্ষ্য করে সাইবার বুলিং, অপমানজনক মন্তব্য এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিথি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত তথ্য প্রকাশ, বাসার ঠিকানা ছড়িয়ে দেওয়া এবং ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করার মতো ঘটনাও ঘটছে। পাশাপাশি তাকে হত্যার ও ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

তিনি বলেন, পুরো বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রমাণ তাদের কাছে জমা দেওয়া হয়েছে।

অভিনেত্রী আরও বলেন, আমি যদি কোনো অপরাধ করে থাকি, তাহলে আদালতের মাধ্যমেই তার বিচার হওয়া উচিত। ভিউ ব্যবসায়ী বা কনটেন্ট ক্রিয়েটরের মাধ্যমে সাইবার ট্রায়াল আমি মেনে নেব না। ভবিষ্যতে এ ধরনের মানহানি বা সাইবার ট্রায়ালের শিকার হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪