| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এই পথটাকে উপভোগ করার চেষ্টা করা উচিত: পিয়া জান্নাতুল

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১৪:১৯:৩৩:অপরাহ্ন  |  ৪৩৯৯৭৬ বার পঠিত
এই পথটাকে উপভোগ করার চেষ্টা করা উচিত: পিয়া জান্নাতুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের পর থেকেই বিনোদন জগতে তার পথচলা শুরু। এরপর র‍্যাম্প মডেলিং থেকে শুরু করে রুপালি পর্দায় ‘চোরাবালি’ ছবির মাধ্যমে নজর কেড়েছেন ভক্তদের। তবে পেশাদার জীবনের বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই তারকা।

এবার এক পোস্টে লিখেছেন, এই বয়সে এসে আর জীবনের কিছু অভিজ্ঞতার পর একটা জিনিস বুঝেছি, আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন আর বেঁচে থাকার মতো একটু আর্থিক স্বচ্ছলতা থাকে, তাহলে জীবনের অনেক ঝড়ঝাপটা সময়ের সাথে মানিয়ে নেওয়া যায়।

তার কথায়, জীবন কখনো আপনাকে অনেক ওপরে তুলে দেবে, আবার কখনো একেবারে নিচে নামিয়ে দেবে। এটা আসলে একটা রোলার কোস্টারের মতো, তাই দুটো অবস্থার জন্যই প্রস্তুত থাকতে হয়।

শেষে লিখেছেন, আর একটা কথা মনে রাখা দরকার, জীবনটা খুব ছোট একটা যাত্রা। তাই যতটা সম্ভব এই পথটাকে উপভোগ করার চেষ্টা করা উচিত।

প্রসঙ্গত, শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত পিয়া জান্নাতুল। সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি। হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে তিনি কাজ করতেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪