| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদে টেবিল থাপড়িয়ে হাত নাড়তে পারছি না: ব্যারিস্টার আরমান

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৩:৫০:৪৭:অপরাহ্ন  |  ৩১৩৯৪৬ বার পঠিত
সংসদে টেবিল থাপড়িয়ে হাত নাড়তে পারছি না: ব্যারিস্টার আরমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশন নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেম (ব্যারিস্টার আরমান)।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে আবেগঘন পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে ব্যারিস্টার আরমান লেখেন, সংসদে প্রথম দিন এমন টেবিল থাপরাইসি, এখন ডান হাত নাড়তে পারি না। এমন চিল্লাইসি-গলা গেসে বইস্যা।

এর আগে সংসদ সদস্যদের জন্য সরবরাহ করা হেডফোনের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে পোস্ট করেছিলেন ব্যারিস্টার আরমান। তিনি ফেসবুকে লিখেছিলেন, নিম্নমানের এই হেডফোন ব্যবহার করতে গিয়ে তার কান থেকে মাথা পর্যন্ত ব্যথা শুরু হয়েছে।  

তিনি আরও লেখেন, সংসদে দেওয়া হেডফোনের মান এতটাই খারাপ যে, তা ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা ধরেছে। সাউন্ড কোয়ালিটিও অত্যন্ত নিম্নমানের। তার দাবি, সংসদের পুরোনো ডিভাইসগুলোও সম্ভবত এর চেয়ে পরিষ্কার অডিও দিত। পুরো বিষয়টি তাকে হতাশ করেছে।

উল্লেখ্য, জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিভিন্ন ভাষণ বা বক্তব্য স্পষ্টভাবে শোনার জন্য সংসদ সদস্যদের নির্দিষ্ট হেডফোন ব্যবহার করতে হয়। তবে এর মান নিয়ে এবার প্রকাশ্যে অভিযোগ তুললেন এক সংসদ সদস্য।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪