| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেরিতে বাড়ি ফিরলে মা-বাবা কথা বলে না: তৃণা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৬:৪৬:৩৪:অপরাহ্ন  |  ৪২৯৭৯৮ বার পঠিত
দেরিতে বাড়ি ফিরলে মা-বাবা কথা বলে না: তৃণা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ওপার বাংলার অভিনেত্রী তৃণা সাহা। পর্দায় তার হাসি-কান্না আর সাবলীল অভিনয় জয় করেছেদর্শকের মন। দীর্ঘ এক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকলেও, তার এই পেশা আজও মন থেকে মেনে নিতে পারেননি তার বাবা-মা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের এই অজানা কথা জানিয়েছেন। তৃণা জানান, অভিনয় জগতে আসার কোনো পরিকল্পনা তার ছিল না। এমনকি তার পরিবারের কেউ কোনোদিন বিনোদন জগতের ধারেকাছেও ছিলেন না। 

যখন প্রথম এই পেশায় আসার সিদ্ধান্ত নেন, তখন থেকেই বাবা-মায়ের প্রবল বিরোধিতার মুখে পড়েন তিনি। আজ দশ বছর পার হয়ে গেলেও সেই বরফ গলেনি। 

তার কথায়, ‘বাবা-মা আজও খুশি নয়। এখনও কাজ সেরে দেরি করে বাড়ি ফিরলে তারা কথা বলে না। আজও শুনতে হয়- কী করিস এসব?’

তৃণা বলেন, ‘আমি এখন বড় হয়েছি। তারা যেমন আমাকে স্পেস দেন, আমিও তেমন দিই। আমার বিশ্বাস, কেউ যখন রেগে থাকে, তাকে যত বোঝাবে সে তত বিগড়ে যাবে। তাই পরিস্থিতি শান্ত হওয়ার জন্য আমি সময় দিই। কিছু জিনিস সময়ের ওপর ছেড়ে দিলে আপনাআপনি ঠিক হয়ে যায়।’


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪