| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রেমে পড়ে নিজেকে হারানোই ছিল সবচেয়ে বড় ভুল: অনন্যা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ১০:৫১:০০:পূর্বাহ্ন  |  ৪১৮১৬৭ বার পঠিত
প্রেমে পড়ে নিজেকে হারানোই ছিল সবচেয়ে বড় ভুল: অনন্যা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন ও অতীত প্রেম নিয়ে খোলামেলা কথা বলেছেন। অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর পুরনো সম্পর্কের ভুলভ্রান্তি নিয়ে আত্মসমালোচনা করেছেন তিনি। প্রায় দুই বছরের সম্পর্ক শেষ হওয়ার পর এখন অনন্যার উপলব্ধি—প্রেমে পড়ে নিজের স্বকীয়তা হারিয়ে ফেলাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল।

আদিত্য রায় কাপুরের আগে অভিনেতা ঈশান খাট্টারের সঙ্গেও সম্পর্কে ছিলেন অনন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রেমে পড়লে তিনি সঙ্গীর প্রতি এতটাই মনোযোগ দিতেন যে নিজের অভ্যাস ও জীবনযাপনের ধরন পর্যন্ত বদলে ফেলতেন।

অনন্যার ভাষায়,আমি সামনের মানুষটাকে সবসময় সিংহাসনে বসিয়ে রাখতাম এবং নিজেকে ছোট ভাবতাম। অনেক সময় ইচ্ছাকৃতভাবেই নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলতাম।

তবে এই উপলব্ধি তার হঠাৎ করে হয়নি। অভিনেত্রীর মতে, সম্পর্ক ভাঙার পর একা সময় কাটাতে শুরু করার মধ্য দিয়েই তিনি বিষয়টি বুঝতে পেরেছেন। নিজের সঙ্গে সময় কাটানো এবং জীবনকে নতুনভাবে দেখার মধ্য দিয়ে উপলব্ধি হয়েছে অন্যের জন্য নিজেকে বদলে ফেলা মোটেও সঠিক সিদ্ধান্ত ছিল না।

তিনি আরও বলেন, যদি এই বিষয়টি একটু আগে বুঝতে পারতেন, তবে হয়তো নিজের ব্যক্তিত্বকে এতটা বদলে ফেলতেন না।

উল্লেখ্য, ২০২২ সালে ঈশান খাট্টারের সঙ্গে বিচ্ছেদের পর আদিত্য রায় কাপুরের প্রেমে পড়েন অনন্যা পাণ্ডে। যদিও তাদের সম্পর্ক ভাঙার প্রকৃত কারণ এখনো প্রকাশ্যে আনেননি কেউই। তবে অনন্যার সাম্প্রতিক বক্তব্য থেকে অনেকেই মনে করছেন, এখন থেকে তিনি সম্পর্কের চেয়ে নিজের ব্যক্তিত্ব ও আত্মপরিচয়কেই বেশি গুরুত্ব দিতে চান।


সূত্র : আনন্দবাজার

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪